(গত দিনের পর)
টুপলি হালকা গোলাপি রঙের একটি মাশরুম তুলে নিলো হাতে। মাথার উপর মেলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। ব্ল্যাক স্পাইডার বলে, দারুণ! প্যারাসলটায় চমৎকার মানিয়েছে তোমায় টুপলি। রঙিন প্রজাপতিও ঝলমলে মাখা মেলে সায় দিলো মাকড়শার কথায়। বেশ, সুন্দর ছাতা হয়েছে তোমার টুপলি। এখন তুমি মনের আনন্দে রবিনের জন্মদিনের পার্টিতে যেতে পারবে।
টুপলি বলে, হ্যাঁ, পারব যেতে। আমাকে যে যেতেই হবে। সেখানে আমার কাজিন গান গাইবে, নাচবে আর আমি যাবো না? তা কি হয়? কিন্তু . . . ।
কিন্তু কী? সমস্বরে ব্ল্যাক স্পাইডার ও প্রজাতিটি বলে ওঠে।
একটি হলদে রঙের মাফলার হলে পরিপূর্ণ ড্রেস আপ হতো। দেখছ না, বিগমেরীর হলুদ মাফলারটি কত সুন্দর। ওরকম একটি মাফলার যদি পেতাম এখন। (চলবে)
(গত দিনের পর)টুপলি হালকা গোলাপি রঙের একটি মাশরুম তুলে নিলো হাতে। মাথার উপর মেলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। ব্ল্যাক স্পাইডার বলে, দারুণ! প্যারাসলটায় চমৎকার মানিয়েছে...
