(গত দিনের পর)
বাড়ি ফেরার পথে পাশাপাশি হাঁটছে দু’জন। বুলফ্রোগ বলে, নীল অপরাজিতাকে তো দেখলাম না পার্টিতে? টুপলি বলে, তাকে নিমন্ত্রণ করেনি রবিন। তাই ওর মন খারাপ। আমি অপরাজিতার কাছে তার নীল ফ্রকটি আনতে গেছিলাম। তখন সে বলল, তাকে নিমন্ত্রণ করা হয়নি। আহারে, বেচারি!
বুলফ্রোগ বলে, সামনে আমাদের দু’জনের পার্টি হবে। সেখানে আমরা অপরাজিতাকে নিমন্ত্রণ করব, কেমন?
টুপলি বলে, হ্যাঁ, আমরা দু’জনে গিয়ে তাকে নিমন্ত্রণ করে আসব।
ডোবার ধারে এসে টুপলি বলে, বিদায় বন্ধু, আবার দেখা হবে। বুলফ্রোগ বলে, বিদায়। (শেষ)