(গত দিনের পর)
রাখাল ছেলেটি বলে, ধন্যবাদ পরেও দেয়া যাবে। এবার আমাদের বের হতে হবে এই অন্ধ কূপ থেকে।
রাজকন্যা বলে, কিভাবে উপরে উঠব আমরা?
ছেলেটি বলে, এসো আমার সাথে।
তারা দু’জন চলে আসে কূপের তলায়। উপরের দিকে তাকিয়ে দেখে রশিটি এখনো ঝুলে আছে। রাখাল ছেলেটি রাজকন্যাকে বলে, এই যে রশিটি দেখছো, এটি ধরে বেয়ে বেয়ে উপরে উঠে যাও। তুমি উপরে উঠে যাবার পর আমি উঠব।
রাজকন্যা বলে, তোমাকে রেখে আমি এই অন্ধ কূপ থেকে বের হবো না। এমন অকৃতজ্ঞ নই আমি। বরং তুমি আগে উঠে যাও। পরে আমাকে টেনে টেনে তুলো তুমি।
ছেলেটি বলে, তোমাকে একা রেখে আমিও এই অন্ধ কূপ থেকে বের হবো না। (চলবে)
(গত দিনের পর)রাখাল ছেলেটি বলে, ধন্যবাদ পরেও দেয়া যাবে। এবার আমাদের বের হতে হবে এই অন্ধ কূপ থেকে।রাজকন্যা বলে, কিভাবে উপরে উঠব আমরা? ছেলেটি বলে,...
