ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো জানো, আলু একটি কন্দজ সবজি। সারা বছর এটি পাওয়া যায়। শর্করা প্রধান হওয়ায় সবজি হিসেবে এর জনপ্রিয়তা রয়েছে। মাটির নিচে থাকা কন্দে খাবার জমা হলে এটি মোটা (স্ফীত) হয়। আর এই স্ফীত কন্দই আলু।
আলু খেলে তাড়াতাড়ি শক্তি পাওয়া যায়। এতে থাকা ভিটামিন ‘সি’ ও ভিটামিন ‘বি’ মানুষের শারীরিক দুর্বলতা সারাতে সাহায্য করে। আর বাড়িয়ে তোলে রোগ প্রতিরোধ ক্ষমতা। নিয়মিত আলু খেলে পেশাবের জ্বালা কমে। সন্তান জন্মের পর মায়ের আহারে আলু থাকলে স্তনে দুধের পরিমাণ বাড়ে।
এবার আলুর ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।