ছোট্ট বন্ধুরা,

ইতোমধ্যে তোমরা জেনেছ, পেলিক্যান বড় আকৃতির জলচর পাখি, তাই না? এ পাখি খায় কী? মাছ, উভচর প্রাণী ও কঠিন খোলাবিশিষ্ট কাঁকড়াজাতীয় প্রাণী খায়। কোনো কোনো সময় এটি ছোট পাখিও খায়। পেলিক্যান নামটি এসেছে গ্রিক শব্দ পেলেকিস থেকে, যার অর্থ কুড়াল। যে পাখি ঠোঁট দিয়ে কাঠ কাটে, সে পাখিকে বোঝাতে পেলেকিস শব্দের ব্যবহার করা যায়। বিভিন্ন প্রজাতি আর রঙের পেলিক্যান আছে, যেমন- বাদামি পেলিক্যান, পেরুভীয় পেলিক্যান, আমেরিকান সাদা পেলিক্যান, বড় সাদা পেলিক্যান ইত্যাদি।