ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই গুদাম সম্পর্কে জানো, তাই না? গুদাম মানে কী? মালখানা, ভাঁড়ার বা বদ্ধ আলোবাতাসহীন কামরা। গুদামে বিভিন্ন মাল, পণ্য বা দ্রব্য রাখা হয়। এতে শস্যও রাখা যায়। যে গুদামে পাট রাখা হয়, তাকে বলে পাটগুদাম। ধান রাখা হলে বলে ধানগুদাম। আবার খাদ্য রাখা হলে বলে খাদ্যগুদাম। তার মানে বিভিন্ন ধরনের গুদাম আছে। সাধারণত ব্যবসায়ী, ধনী কৃষক বা মহাজন গুদাম ব্যবহার করেন। এরাই গুদামের মালিক। অনেক গুদামের মালিক সরকার। এসব গুদামকে বলে সরকারি গুদাম। সরকারি গুদামে সরকারের বিভিন্ন পণ্য, শস্য বা খাদ্য রাখা হয়। গুদামের ইংরেজি কী? এড়ফড়হি. এবার ছবি দেখো। -ইমরুল হাসান
ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গুদাম সম্পর্কে জানো, তাই না? গুদাম মানে কী? মালখানা, ভাঁড়ার বা বদ্ধ আলোবাতাসহীন কামরা। গুদামে বিভিন্ন মাল, পণ্য বা দ্রব্য রাখা...
