ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই লেখাপড়া করো, তাই না? লেখাপড়া করলে কী হয়? জ্ঞান অর্জন করা যায়, জীবনে উন্নতি করা যায়।
লেখাপড়া করতে বিভিন্ন ধরনের উপকরণ লাগে। যেমন- বই, খাতা, কলম, পেনসিল ইত্যাদি। এসব উপকরণের পাশাপাশি লাগে টেবিল ও চেয়ার।
এবার জেনে নেয়া যাক, টেবিল কী।
টেবিল হচ্ছে এক ধরনের উঁচু আসবাব, যা সাধারণত লেখা ও পড়ার কাজে ব্যবহার করা যায়।