উপসম্পাদকীয়

ডায়োজেনিস ও পরাধীন আকাঙ্ক্ষার দর্শন

ডায়োজেনিস ও পরাধীন আকাঙ্ক্ষার দর্শন

ডায়োজেনিস বেঁচে থাকলে আজ হয়তো বলতেন, কুকুরের মতো বিশ্বস্ত হও; কিন্তু কারো দরজার সামনে বসে থাকা পোষা প্রাণী হয়ে যেও না। পপুলিজম ও ক্ষমতার দরজা যত বড়ই হোক, তার কাছে নিজের মেরুদণ্ড বন্ধক রেখো না। এখানে এসে স্বাধীনতার একটি মৌলিক সূত্র তৈরি হয়। প্রয়োজনের ওপর কর্তৃত্ব স্বাধীনতাকে গভীর করে। আকাঙ্ক্ষার ওপর কর্তৃত্ব স্বাধীনতাকে স্থায়ী করে। আর সত্যের প্রতি দায় স্বাধীনতাকে বানায় নৈতিক। এ তিনটির কোনো একটি অনুপস্থিত হলে স্বাধীনতা অসম্পূর্ণ হয়ে পড়ে। তাই স্বাধীন মানুষের যা আছে, তা তাকে নিজের বিবেকের বিরুদ্ধে যেতে বাধ্য করে না। সম্পদ তার থাকতে পারে; কিন্তু সম্পদ তার বিবেকের মালিক নয়। ক্ষমতা তার কাছে আসতে পারে; কিন্তু ক্ষমতার স্বীকৃতি তার সত্যের মাপকাঠি নয়। সমাজ তাকে সম্মান দিতে পারে, আবার প্রত্যাখ্যানও করতে পারে; কিন্তু মানুষের আত্মমূল্য যেন এর সাথে ওঠানামা না করে।

উপসম্পাদকীয়

মক্কা চুক্তি : ভারতের হুঁশিয়ারি কেন

মক্কা চুক্তি : ভারতের হুঁশিয়ারি কেন

বাংলাদেশকে একই সাথে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য অংশীদারের সাথে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখতে হয়। তৈরী পোশাকের প্রধান বাজার পশ্চিমা বিশ্বে; চীন বৃহৎ বাণিজ্যিক ও উন্নয়ন অংশীদার; মধ্যপ্রাচ্য রেমিট্যান্স ও জ্বালানির গুরুত্বপূর্ণ উৎস; আর ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত, নদী, যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। কোনো প্রতিরক্ষা জোটে যোগদানের ফলে এসব সম্পর্ক, রফতানি, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা কিংবা প্রবাসী শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে কি না, হিসাব করতে হবে। বাংলাদেশের যথাযথ জবাব হওয়া উচিত শান্ত, দৃঢ় ও কূটনৈতিক।

উপসম্পাদকীয়

প্রধানমন্ত্রীর সংসদীয় বক্তব্যের নীতিগত বিশ্লেষণ

প্রধানমন্ত্রীর সংসদীয় বক্তব্যের নীতিগত বিশ্লেষণ

সরকারের দায়িত্ব শুধু সঙ্কটের কারণ ব্যাখ্যা করা নয়; কত দিনের মধ্যে কত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাড়বে, আমদানিনির্ভরতা কতটা কমবে এবং কার ওপর বাস্তবায়নের দায় থাকবে— তা স্পষ্ট করা। বিরোধী দলের দায়িত্ব শুধু প্রতিবাদ নয়; তথ্যভিত্তিক সমালোচনা, কার্যকর বিকল্প এবং জনস্বার্থে সহযোগিতা দেয়া। সম্প্রীতি মানে নীরবতা নয়, সহযোগিতা মানে আত্মসমর্পণ নয় এবং বিরোধিতা মানে শত্রুতা নয়। রাজনৈতিক কটাক্ষ দিয়ে সঙ্কটের সমাধান হবে না। প্রয়োজন সত্য স্বীকার, সময়বদ্ধ কর্মপরিকল্পনা, প্রকাশ্য জবাবদিহি এবং সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক গণতান্ত্রিক সম্মান।

উপসম্পাদকীয়

সমাজের অবক্ষয় রোধে মূল্যবোধের অনুশীলন জরুরি

সমাজের অবক্ষয় রোধে মূল্যবোধের অনুশীলন জরুরি

প্রতিটি সমাজেই কালে কালে যুগে যুগে কিছু ব্যতিক্রমধর্মী ব্যক্তি থাকে। এ ধরনের ব্যক্তিদের শত প্রতিকূলতার মুখে মূল্যবোধকে বিসর্জন দিতে দেখা যায় না। বাংলাদেশের অভ্যুদয়ের পর প্রশাসনিক কর্মকর্তাদের কর্র্তৃত্ব, ক্ষমতা ও প্রভাব ক্রমান্বয়ে হ্রাস পাওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া ছাত্রদের দেখা গেল প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হয়ে কাস্টমস ও পুলিশ বিভাগের চাকরিকে প্রশাসন বিভাগের চাকরির ওপর প্রাধান্য দিচ্ছেন। যদিও পাকিস্তান আমলে মহকুমা, জেলা, বিভাগ, প্রাদেশিক ও কেন্দ্রীয় পর্যায়ে পুলিশ বিভাগের কর্মকর্তাদের ওপর প্রশাসনের কর্মকর্তাদের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ ছিল; কিন্তু এরপরও পুলিশ বিভাগের চাকরি কম লোভনীয় ছিল না।

উপসম্পাদকীয়

বাকস্বাধীনতার সীমারেখা

বাকস্বাধীনতার সীমারেখা

বাকস্বাধীনতা এমন একটি অধিকার, যার সুরক্ষা যেমন জরুরি, তেমনি এর দায়িত্বশীল চর্চাও উপেক্ষার নয়। নাগরিকের দায়িত্ব ক্ষোভকে যুক্তিতে রূপ দেয়া। ব্যক্তিগত আক্রমণের বদলে নীতির সমালোচনা করা। নিজের বক্তব্যের সামাজিক ও আইনগত পরিণতি সম্পর্কে সচেতন থাকা। গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি কতজন ভিন্নমতাবলম্বীকে গ্রেফতার করা হলো, তা দিয়ে মাপা যায় না। শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র সেটিই, যে নাগরিকের তীব্র বা কটু সমালোচনাও অনায়াসে সহ্য করে। অপরাধ হলে প্রাসঙ্গিক আইনে ব্যবস্থা নেয়। আর ক্ষমতার অপব্যবহার থেকে নিজেকে সংযত রাখে। কারণ বাকস্বাধীনতার প্রকৃত সীমারেখা শুধু নাগরিকের মুখে নয়, রাষ্ট্রের ক্ষমতায়ও টানা থাকে।

উপসম্পাদকীয়