আজকের পত্রিকা

সিন্ধু পানি চুক্তি স্থগিতের মাঝেই লাদাখে ভারতের প্রথম পাথরের বাঁধ

সিন্ধু পানি চুক্তি স্থগিতের মাঝেই লাদাখে ভারতের প্রথম পাথরের বাঁধ

লাদাখের শীতল ও শুষ্ক জলবায়ুর কারণে কৃষিকাজে পানির সঙ্কট একটি দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে বসন্ত মৌসুমে বীজ বপনের সময় সিন্ধু নদীর পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যার ফলে গভীর ও সরু গিরিখাত সংলগ্ন এলাকাগুলোতে পাম্প দিয়ে পানি তোলা কঠিন হয়ে পড়ে। নতুন নির্মিত এই ড্যামটি পানি আটকে রেখে নদীর স্তর বৃদ্ধি করবে, যা কৃষি জমিতে পানি সরবরাহের প্রক্রিয়াকে সহজ করবে বলে আশা করছে প্রশাসন।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সিন্ধু নদে একটি নতুন চেক ড্যাম নির্মাণ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, আপশি এলাকায় নির্মিত এই কাঠামোটি লাদাখ অঞ্চলে সিন্ধু নদীর ওপর তৈরি প্রথম ‘রক চেক ড্যাম’। ইন্ডয়া ডটকম।

প্রাকৃতিক বড় বড় পাথর ও বোল্ডার সাজিয়ে নির্মিত এই বাঁধে কোনো সিমেন্টের ব্যবহার করা হয়নি। এই চেক ড্যামটি নির্মাণের ফলে সংশ্লিষ্ট এলাকায় নদীর পানির স্তর প্রায় ১০ ফুট বৃদ্ধি পেয়েছে, যা ইগু ফে সেচ খালের মাধ্যমে কৃষি জমিতে পানির প্রবাহ নিশ্চিত করছে। প্রায় চার কোটি লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন এই পাথর নির্মিত কাঠামোটি থেকে সংরক্ষিত পানি তুলনামূলক শুষ্ক কৃষিজমিতে পৌঁছে দেয়া হচ্ছে, যা সংলগ্ন গ্রামগুলোর কৃষকদের সেচের পানির ওপর নির্ভরশীলতা বাড়াবে। লাদাখের শীতল ও শুষ্ক জলবায়ুর কারণে কৃষিকাজে পানির সঙ্কট একটি দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে বসন্ত মৌসুমে বীজ বপনের সময় সিন্ধু নদীর পানি প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যার ফলে গভীর ও সরু গিরিখাত সংলগ্ন এলাকাগুলোতে পাম্প দিয়ে পানি তোলা কঠিন হয়ে পড়ে। নতুন নির্মিত এই ড্যামটি পানি আটকে রেখে নদীর স্তর বৃদ্ধি করবে, যা কৃষি জমিতে পানি সরবরাহের প্রক্রিয়াকে সহজ করবে বলে আশা করছে প্রশাসন।

কৃষি সেচের পাশাপাশি এই প্রকল্পটির ভূ-রাজনৈতিক গুরুত্বও রয়েছে। ভারত বর্তমানে পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত রেখে সীমান্তবর্তী অঞ্চলে পানি ব্যবস্থাপনা ও ক্ষুদ্রাকার অবকাঠামো নির্মাণে গুরুত্ব আরোপ করছে। ফলে আপশির এই চেক ড্যামটিকে কেবল একটি সেচ প্রকল্প নয়, বরং কৌশলগত সীমান্ত এলাকায় পানির অবকাঠামো জোরদারের একটি অংশ হিসেবে গণ্য করা হচ্ছে। লাদাখ প্রশাসন সিন্ধু নদের বিভিন্ন পয়েন্টে আরো চেক ড্যাম তৈরির উদ্যোগ নিয়েছে, যার কয়েকটির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ ছাড়া ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের কাছে মোট ৩৬টি নতুন চেক ড্যাম ও ওয়্যার নির্মাণের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, যার মধ্যে লেহ অঞ্চলের জন্য ৭টি হিমালয়ান রক চেক ড্যাম এবং কারগিলের জন্য ২৯টি প্রকল্প অন্তর্ভুক্ত। ৫৬ কোটি রুপির বেশি আনুমানিক ব্যয়ে এসব প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে লাদাখের প্রত্যন্ত গ্রামগুলোতে পানি নিরাপত্তা ও সেচব্যবস্থা আরো সুদৃঢ় হবে।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ