আজকের পত্রিকা

প্রশাসনে দলীয়করণ অব্যাহত থাকলে ন্যায়বিচার সম্ভব নয় : গোলাম পরওয়ার

প্রশাসনে দলীয়করণ অব্যাহত থাকলে ন্যায়বিচার সম্ভব নয় : গোলাম পরওয়ার
রাজধানীর আইডিইবি মিলানায়তনে এনডিএফ ঢাকা মহানগর দক্ষিণের সিরাতুন্নবী (সা:) কনফারেন্সে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার: নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে প্রশাসনে পুরনো দলীয়করণের সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং কোটা প্রথার মতো ব্যাধি থেকে বেরিয়ে আসাই হলো প্রকৃত ন্যায়বিচার; প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বজায় রেখে কখনোই তা অর্জন সম্ভব নয়।

সোমবার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ‘সিরাতুন্নবী সা: কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার বলেন, ছাত্র-জনতার জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। মহানবী সা:-এর আদর্শ অনুসরণ করে সমাজ পুনর্গঠন করা গেলে অনাচার, অন্যায় ও চাঁদাবাজি দূর হয়ে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে। এ সময় তিনি উপস্থিত চিকিৎসকদের নবীজির আদর্শে মানবতার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, তৎকালীন শেখ হাসিনা সরকারের নিষেধ ও জুলুম সত্ত্বেও এনডিএফের চিকিৎসকেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করেছেন। রাসূল সা:-এর প্রদর্শিত মানবতার আদর্শের কারণেই এটি সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের তৈরি আইনে কোনো সমাজে শান্তি আসেনি; কেবল ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই মানুষের সার্বিক অধিকার ও শান্তি নিশ্চিত করা সম্ভব।

এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা: মোহাম্মদ মারুফ শাহরিয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা: মো: নুরুদ্দীন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে এনডিএফের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা: মাহমুদ হোসেনসহ অন্য নেতারা বক্তব্য দেন। আলোচনা সভা শেষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ