আজকের পত্রিকা

ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ার উদ্ধারকর্মীরা সুলাবেসি দ্বীপের পাহাড়ি এলাকায় ১১ জন আরোহীসহ নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় বিমানটি দুর্ঘটনায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রোববার এ ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর আগে শনিবার জাভা দ্বীপের যোগ্যাকার্তা থেকে দক্ষিণ সুলাবেসির রাজধানী মাকাসারে যাওয়ার পথে বিমানটি রাডার থেকে হারিয়ে যায়। মাকাসারের উদ্ধারকর্মী দফতরের প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, রোববার সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার থেকে পাহাড়ি বনাঞ্চলে বুলুসারাউং পর্বতের ঢালে বিমানের জানালার মতো কিছু দেখা যায়। পরে স্থল উদ্ধারকর্মীরা বিমানের মূল কাঠামো ও লেজের অংশ উদ্ধার করেন।

আনোয়ার বলেন, ‘বিমানের প্রধান অংশগুলো উদ্ধার হওয়ায় অনুসন্ধানের এলাকা সঙ্কুচিত হয়েছে এবং এটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছে। এখন আমাদের যৌথ উদ্ধার দল লাশ ও সম্ভাব্য জীবিতদের খুঁজে বের করার দিকে মনোযোগ দিচ্ছে।’

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ