আজকের পত্রিকা

তথ্য উপদেষ্টার সাথে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

তথ্য উপদেষ্টার সাথে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত ও বাংলাদেশের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক : নয়া দিগন্ত

বাংলাদেশের অন্তর্র্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলমের সাথে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত সাক্ষাৎ করেছেন।

শুক্রবার তুরস্কে ‘আন্টালিয়া কূটনীতি ফোরাম, ২০২৫’-এর ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য তুরস্কের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান। দুই দেশের বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ড. ওমর বোলাত বলেছেন, বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে তুরস্ক সরকারের আগ্রহ রয়েছে।

সাক্ষাতে ড. ওমর বেলাত এ বছর ঢাকায় তুরস্ক-বাংলাদেশ যৌথ অর্থনৈতিক কমিশনের সভা করার আগ্রহ ব্যক্ত করেন।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ