আজকের পত্রিকা

হবিগঞ্জে ৪৭ হাজার পাসপোর্ট বিতরণ বিদেশযাত্রায় বড় বাধা পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশের সূত্র অনুযায়ী সিডিএমএসে নাম থাকায় বিদেশ যেতে পারছেন না অনেকেই

বিদেশ ভ্রমণ ও কর্মসংস্থানের আগ্রহ বাড়ার সাথে সাথে হবিগঞ্জে পাসপোর্ট আবেদন ও সরবরাহের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ সালে জেলায় মোট ৫৫ হাজার ৮৫৫ জন পাসপোর্টের জন্য আবেদন করেন। এর মধ্যে প্রয়োজনীয় যাচাই শেষে ৪৬ হাজার ৯৯০ জনকে পাসপোর্ট সরবরাহ করা হয়েছে। তথ্যগত ভুল, এনআইডি ও জন্ম সনদের সাথে অসামঞ্জস্যসহ বিভিন্ন কারণে আট হাজার ৮৬৫টি আবেদন বাতিল করা হয়।

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সচিব কুমার আইন জানান, ১৮ বছরের নিচে আবেদনকারীদের ইংরেজি জন্ম সনদ অনুযায়ী আবেদন করতে হবে। মেয়েদের ক্ষেত্রে ১৮ বছর এবং ছেলেদের ক্ষেত্রে ২০ বছরের বেশি বয়সী আবেদনকারীদের এনআইডি অনুযায়ী তথ্য দিতে হয়। জন্ম সনদ বা এনআইডিতে বানান কিংবা তথ্যগত ভুল থাকলে তা সংশোধন ছাড়া পাসপোর্ট আবেদন গ্রহণযোগ্য হয় না। তিনি আরো জানান, কূটনৈতিক, সরকারি ও সাধারণ, এই তিন ধরনের পাসপোর্ট থাকলেও হবিগঞ্জ অফিস থেকে কেবল সাধারণ পাসপোর্ট ইস্যু করা হয়।

পাসপোর্ট পাওয়া গেলেও বিদেশে যেতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে যেতে পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) যাচাই করে ক্লিয়ারেন্স প্রদান করে থাকে। এ সিস্টেমে কোনো মামলার তথ্য থাকলে আবেদনকারী ক্লিয়ারেন্স পান না।

আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের ইয়াকুল মিয়া জানান, ২০১৫ সালে স্ত্রীর করা একটি মামলায় তিনি এখনো আদালতে হাজিরা দিয়ে আসছেন। মামলার বাদি দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকলেও সিডিএমএসে মামলা থাকায় পুলিশ ক্লিয়ারেন্স না পাওয়ায় তিনি বিদেশে যেতে পারছেন না। একইভাবে বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ৭০ বছর বয়সী নুরুল আমিন চৌধুরীর বিরুদ্ধে ২০০৮ সালের একটি মামলা ২০১০ সালে নিষ্পত্তি হলেও সিডিএমএসে তথ্য হালনাগাদ না হওয়ায় ওমরাহ পালনে যেতে ক্লিয়ারেন্স পাচ্ছেন না।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রাম্য বিরোধে দায়ের হওয়া অনেক মামলায় একসাথে বহুজনকে আসামি করা হয়। এসব মামলার অনেকগুলোর সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও কেবল সিডিএমএসে নাম থাকায় বিদেশযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, জামিনপ্রাপ্ত আসামিদের ক্ষেত্রে আদালতের জামিননামা দেখিয়ে পুলিশ ক্লিয়ারেন্স দেয়ার সুযোগ থাকলে ভোগান্তি কমবে।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস বলেন, ‘সিডিএমএসে কারো বিরুদ্ধে মামলা থাকলে তাকে পুলিশ ক্লিয়ারেন্স দেয়া যায় না। পুলিশ ক্লিয়ারেন্সের অর্থ হলো- তিনি কোনো ফৌজদারি অপরাধে সম্পৃক্ত নন। সিস্টেমে মামলা দেখালে আপাতত ক্লিয়ারেন্স দেয়ার সুযোগ নেই।’

এদিকে সংশ্লিষ্ট মহল মনে করছে, সিডিএমএস হালনাগাদ ও নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার না হলে প্রবাসে যেতে ইচ্ছুক বহু মানুষ দীর্ঘদিন ভোগান্তিতে পড়বেন, যা রেমিট্যান্স প্রবাহেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই সম্পর্কিত আরও

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

পিএসজির প্রথম জয়

পিএসজির প্রথম জয়

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ এএম

সাম্প্রতিক সংবাদ

তেল-গ্যাস অনুসন্ধানে জার্মানিকে আমন্ত্রণ স্পিকারের

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ এএম

৩ গুণের কাছাকাছি দামে এলএনজি

৩ গুণের কাছাকাছি দামে এলএনজি

এক কার্গোতেই অতিরিক্ত ব্যয় প্রায় ৮০০ কোটি টাকা বিদ্যুৎ, শিল্প ও বাজেটে বাড়ছে চাপ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ এএম

রাজশাহী-নাটোরে প্রাণ-আরএফএলের কারখানা পরিদর্শন সারাহ কুকের

রাজশাহী-নাটোরে প্রাণ-আরএফএলের কারখানা পরিদর্শন সারাহ কুকের

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ অবৈধ গ্যাস সংযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ অবৈধ গ্যাস সংযোগ বন্ধ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১:০০ এএম