আজকের পত্রিকা

বিএফডিসি-কে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

বিএফডিসি-কে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
বিএফডিসি পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম : নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-কে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। মঙ্গলবার দুপুরে বিএফডিসি পরিদর্শন শেষে জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা একথা বলেন।

বিএফডিসি’র সক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শুটিং ও এডিটিংসহ চলচ্চিত্র নির্মাণসংক্রান্ত সব কাজ যেন বিএফডিসিতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা করবে। বিএফডিসি’র সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকার প্রাণকেন্দ্রে বিএফডিসি’র অবস্থান হওয়ায় এখানে চলচ্চিত্র নির্মাণসংক্রান্ত বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

মাহফুজ আলম বলেন, বিএফডিসিতে বেশ কিছু সঙ্কট রয়েছে। এসব সঙ্কট সমাধানে সরকার কাজ করছে। মতবিনিময় সভার আগে উপদেষ্টা বিএফডিসি’র নির্মাণাধীন কমপ্লেক্স, শুটিং ফ্লোর, এডিটিং শাখা, লাইট শাখা, কালার ল্যাব, সাউন্ড শাখা এবং পরিচালক ও শিল্পী সমিতির অফিস পরিদর্শন করেন।

এ সময় বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানিসহ সরকারি কর্মকর্তা ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ