আজকের পত্রিকা

মতলব উত্তরে ৩ শতাধিক পথকুকুরকে জলাতঙ্কের টিকা

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা এলাকায় তিন শতাধিক পথকুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার নয়টি ওয়ার্ডে পাঁচ দিনব্যাপী এ কর্মসূচিতে তিন শতাধিক পথকুকুরকে টিকা দেয়া হবে। এর মাধ্যমে কুকুরের মধ্যে জলাতঙ্কের সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষের মধ্যে রোগটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শ্যামল চন্দ্র দাস বলেন, জলাতঙ্ক প্রাণঘাতী রোগ। পথকুকুরের মাধ্যমে এ রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কুকুরকে টিকার আওতায় আনা হলে সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, পথকুকুরের মাধ্যমে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ ছড়ানোর ঝুঁকি রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রাণীর কল্যাণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ