আজকের পত্রিকা

দর্শক উপভোগ করছেন রুনা লায়লার সাথে তাদের গান

দর্শক উপভোগ করছেন রুনা লায়লার সাথে তাদের গান
দর্শক উপভোগ করছেন রুনা লায়লার সাথে তাদের গান

গেল বছরই বিটিভিতে প্রচারের জন্য রুনা লায়লা গেয়েছিলেন ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী, সুরে সুরে আঁকি হৃদয়ে ছবি’ গানটি। আনজীর লিটনের কথায় আশরাফ বাবুর কথা ও সুরে এই গান রুনা লায়লার সাথে গাওয়ার পরম সৌভাগ্য হয়েছিল এই প্রজন্মের জনপ্রিয় চার জন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা, ইমরান, সাব্বির ও ঝিলিকের। সেই গানটিই বিটিভি মিউজিক’-এ প্রচারিত হচ্ছে। বিটিভি মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রচারের পর গানটি এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করছেন। অর্থাৎ এই গানের প্রতি শ্রোতা দর্শকের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। রুনা লায়লা বলেন, ‘বিটিভির ঈদ আনন্দ মেলায় এরই মধ্যে বেশ কয়েকবার গান গাওয়া হয়েছে। গত ঈদেও বিটিভির আনন্দ মেলায় আমি আমার শিল্পী আমি তোমাদেরই গান শোনাব- গানটি গেয়েছিলাম। আর এর আগে বিটিভিতে প্রচারের জন্য ‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ গানটি গেয়েছিলাম। বিটিভিতে প্রচারের পর ইউটিউবেও গানটি যে শ্রোতা দর্শক বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন, এটা অবশ্যই ভালো বিষয়। সত্যি বলতে কী ভালো গান শ্রোতা দর্শক খুঁজে খুঁজে বের করেই শুনতে ভালোবাসেন। যে কারণেই এই গানটি লাখ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন, হয়তো আগামীতেও করবেন। এই গানে আমার সাথে কনা, ইমরান, সাব্বির, ঝিলিকও গেয়েছে। ওরা ভালো গাইবার চেষ্টা করে।’ কনা বলেন, ‘এটা পরম সৌভাগ্য যে আমি আমার সঙ্গীত জীবনের আদর্শ, যাকে আমি আমার গানের গুরু হিসেবেই মানি-জানি। তার সাথে একই গানে কণ্ঠ দিতে পারা এটা যে কত বড় প্রাপ্তি তা আসলে ব্যাখা করে বুঝানো সম্ভব নয়। আমার কাছেতো বিটিভির সেদিনের পারফম্যান্সের সময়টা এখনো স্বপ্নের মতো মনে হয়। সত্যিই জীবনে কখনোই ভাবিনি যে রুনা ম্যামের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে মৌলিক গান গাইব।’ ইমরান বলেন, ‘শ্রদ্ধেয় রুনা ম্যাম হলেন একজন বিশ^নন্দিত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা। তার সাথে দেখা হওয়া, কথা বলা-এটাই যেন অনেক বড় বিষয়। তার সাথে গান গাওয়া এটা আসলে সঙ্গীত জীবনের অনেক বড় প্রাপ্তিই বলব আমি।’ সাব্বির বলেন, ‘জীবনের অনেক অর্জনের মাঝে শ্রদ্ধেয় রুনা ম্যামের সাথে গান গাইতে পারা শ্রেষ্ঠতম অর্জনের একটি।’ ঝিলিক বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি সেরাকণ্ঠের দিনগুলো থেকে আজ অবধি শ্রদ্ধেয় রুনা ম্যামের স্নেহ ভালোবাসা পেয়ে আসছি। তার সাথে আমরা চারজন একই গানে কণ্ঠ দেবার সুযোগ পেয়েছি, এটা জীবনের অন্যতম সেরা সুযোগ। শুধু দোয়া করি আল্লাহ রুনা ম্যামকে সুস্থ রাখুন, আরো দীর্ঘদিন আমাদের মাঝে রাখুন।’

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ