আজকের পত্রিকা

নেদারল্যান্ডসে ফিলিস্তিনের পক্ষে বিশাল সমাবেশ

নেদারল্যান্ডসে ফিলিস্তিনের পক্ষে বিশাল সমাবেশ
নেদারল্যান্ডের রাজধানী হেগের কেন্দ্রস্থল ম্যালিভেল্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা : ইন্টারনেট

অবরুদ্ধ গাজায় ইসরাইলের চলমান গণহত্যা ও নৃশংসতার নিন্দা জানাতে নেদারল্যান্ডসে সমাবেশ হয়েছে। ফিলিস্তিনি জনগণের সমর্থনে গত রোববার হেগে হাজার হাজার মানুষ জড়ো হন। সমাবেশে অংশগ্রহণকারীরা ইসরাইলের প্রতি ডাচ সরকারের সমর্থনের নিন্দা জানিয়ে বলেছেন, গত মার্চ থেকে গাজায় শত শত মানুষ ক্ষুধায় মারা গেছে।

সমাবেশে অংশগ্রহণকারীরা যে ব্যানার বহন করছিলেন তাতে ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা বন্ধের দাবিতে নানা স্লোগান লেখা ছিল। তারা মুখেও নানা স্লোগান দিয়েছেন। গাজার মানুষের আর্তনাদ ডাচ সরকারের কানে পৌঁছায় না বলে তারা সমালোচনা করেছেন। বিক্ষোভকারীরা বলেন, নেদারল্যান্ডস অর্থ দিচ্ছে, আর তা দিয়ে ইসরাইল বোমা কিনে নিরপরাধ ফিলিস্তিনিদের মারছে।

ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১২ লাখের বেশি ফিলিস্তিনি।

এই সম্পর্কিত আরও

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

পিএসজির প্রথম জয়

পিএসজির প্রথম জয়

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ এএম