আজকের পত্রিকা

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ৮৩ হাজার অবৈধ বাংলাদেশী

মালয়েশিয়ায় বিভিন্ন জটিলতায় বৈধতা হারিয়ে অবৈধভাবে অবস্থানরত বিদেশী নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ করে দিতে চালু করা হয় বিশেষ ক্ষমার কর্মসূচি জবঢ়ধঃৎরধঃব ২.০, এই কর্মসূচির আওতায় এরই মধ্যে দুই লাখ চার হাজার ৫২৩ জন অভিবাসী নিজ নিজ দেশে ফিরে গেছেন। এরই মধ্যে বাংলাদেশী রয়েছেন প্রায় ৮৩ হাজার। দেশটির ইমিগ্রেশন বিভাগের তথ্যানুযায়ী, এই কর্মসূচিতে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশীরা।

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৫ সালের ১৯ মে থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এখন পর্যন্ত মোট দুই লাখ ২৮ হাজার ৯৬১ জন বিদেশী নিবন্ধন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ এরই মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন। কর্মসূচিটি চলতি বছরের ৩০ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইমিগ্রেশন অফিসগুলোতে অভিবাসীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। তারা স্বেচ্ছায় নিবন্ধন করে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করছেন।

ইমিগ্রেশন বিভাগের তথ্যানুযায়ী, এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বাধিক ছিলেন ইন্দোনেশিয়ার নাগরিক। দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশীরা। এ ছাড়া নেপাল, মিয়ানমার, ভারতসহ আরো বিভিন্ন দেশের নাগরিক এই উদ্যোগের আওতায় দেশে ফিরেছেন।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ