আজকের পত্রিকা

হাসপাতালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাসভবনে বারান্দা থেকে শোবার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান বলে জানিয়েছেন তার সহকারী। পরে তাকে রাজধানী কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

মাহাথির মোহাম্মদের সহকারী সুফি ইউসুফ জানান, মেডিক্যাল রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের আশঙ্কা, তার শরীরের নিচের অংশের একটি হাড় ভেঙে যেতে পারে। তিনি আরো জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে পূর্ণ মেডিক্যাল রিপোর্ট পাওয়ার কথা রয়েছে। গত বছরের জুলাইয়ে মাহাথির মোহাম্মদের বয়স ১০০ বছর পূর্ণ হয়। সাম্প্রতিক বছরগুলোতে তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তার দীর্ঘ দিনের হৃদরোগের সমস্যা রয়েছে, বাইপাস সার্জারিও করা হয়েছে।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ