আজকের পত্রিকা

এক কনসার্টে দুই মিলিয়ন মানুষ কপাকাবানায় লেডি গাগার অভূতপূর্র্ব রাত

এক কনসার্টে দুই মিলিয়ন মানুষ  কপাকাবানায় লেডি গাগার অভূতপূর্র্ব রাত
এক কনসার্টে দুই মিলিয়ন মানুষ কপাকাবানায় লেডি গাগার অভূতপূর্র্ব রাত

ব্রাজিলের রিও ডি জেনেইরোর বিখ্যাত কপাকাবানা বিচে বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা লেডি গাগার ফ্রি কনসার্টে অংশ নিতে জড়ো হয়েছিল দুই মিলিয়নেরও বেশি দর্শক। স্থানীয় সময় শনিবার (৩ মে) এই কনসার্টটি অনুষ্ঠিত হয়, যা লেডি গাগার জীবনের সবচেয়ে বড় ও উল্লেখযোগ্য পারফরম্যান্স হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।

এই অনুষ্ঠানটির আয়োজক ছিল রিও শহরের মিউনিসিপ্যাল সরকার, যার লক্ষ্য ছিল শহরের পর্যটন এবং অর্থনীতি পুনরুজ্জীবিত করা। শহর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এই ইভেন্ট থেকে আনুমানিক ১০০ মিলিয়ন ডলার (প্রায় এক হাজার ১০০ কোটি টাকা) পর্যন্ত রাজস্ব আসবে বলে আশা করা হচ্ছে।

এই কনসার্ট ছিল গাগার অষ্টম অ্যালবাম ‘মেহেম’-এর প্রচারণার অংশ। নতুন অ্যালবামের গান ‘আব্রাকাডাবরা’ ও ‘ডাই উইথ আ স্মাইল’-এর পাশাপাশি তিনি পরিবেশন করেন তার জনপ্রিয় গানগুলো, যেমন ‘আলেহান্দ্রো’, ‘পোকার ফেস’ এবং সমাপ্তি গান ‘ব্যাড রোমান্স’।

ব্রাজিলের পতাকা হাতে নিয়ে গাগা বলেন, ‘তোমরা আমার জন্য ১০ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করেছ। ব্রাজিল, আমি প্রস্তুত। আমি আমার সর্বোচ্চটা দেবো।’

তিনি ব্রাজিলের জাতীয় ফুটবল দলের অনুপ্রেরণায় তৈরী পোশাক পরে মঞ্চে উঠে দেশটির প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।

এই কনসার্টের নিরাপত্তা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাঁচ সহস্রাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়, দর্শকদের জন্য ছিল মেটাল ডিটেক্টর, ড্রোন নজরদারি এবং ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। এই বিশাল নিরাপত্তা পরিকল্পনা কনসার্টকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে সহায়তা করে।

এই কনসার্টের অংশ হতে ব্রাজিলের বিভিন্ন শহর থেকে হাজার হাজার ‘লিটল মনস্টার’ (লেডি গাগার ভক্তদের ডাকনাম) রিওতে ছুটে আসেন। ২৮ বছর বয়সী লুয়ান মেসিয়াস সাও পাওলো রাজ্যের ইটানহেম থেকে সারা রাত বাসে করে এসেছেন। ২২ বছর বয়সী আলিশা দুয়ার্তে সকাল ৭টা ৪০ মিনিটে লাইনে দাঁড়িয়েছিলেন। ‘লেডি গাগা তার জন্য সব কিছু। যত ভিড়ই হোক, আমরা সহ্য করব’ তিনি বলেন। আরো এক ভক্ত, পাওলো অলিভেইরা বলেন, ‘গাগা আমাদের শেখান যে ভিন্ন হওয়া দোষের নয়; বরং গর্বের।’

শেষ মুহূর্তে গাগা তার ভক্তদের উদ্দেশে বলেন, ‘আমরা মনস্টার, আর মনস্টাররা কখনো মরে না। এরপর ‘ব্যাড রোমান্স’ দিয়ে শেষ হয় এই ঐতিহাসিক কনসার্ট।

প্রসঙ্গত, এই কনসার্ট রিও শহরের ‘তোদো মুন্দো নো রিও’ প্রকল্পের অংশ, যার লক্ষ্য প্রতি বছর একটি বিশাল আন্তর্জাতিক কনসার্ট আয়োজনের মাধ্যমে পর্যটন উন্নয়ন। লেডি গাগা সর্বশেষ ব্রাজিলে পারফর্ম করেছিলেন ২০১২ সালে।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ