আজকের পত্রিকা

ট্রাম্পের চীন সফর ১৪-১৫ মে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৪ ও ১৫ মে তিনি এই সফর করবেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে বুধবার এই তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘ প্রতীক্ষিত এই বৈঠক আগামী ১৪ ও ১৫ মে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এর আগে ট্রাম্পের এই সফর স্থগিত করা হয়েছিল। হোয়াইট হাউজ আগে জানিয়েছিল, ৩১ মার্চ থেকে তিন দিনের সফরে চীন যাবেন ট্রাম্প। ক্যারোলিন লেভিট জানান, নতুন করে বৈঠকের সময় নির্ধারণের ক্ষেত্রে যুদ্ধ বন্ধ হওয়া কোনো পূর্বশর্ত ছিল না। তিনি আরো জানান, শি জিনপিং বুঝতে পেরেছিলেন যে চলমান সামরিক কার্যক্রমের কারণে ট্রাম্পকে দেশেই থাকতে হবে এবং তিনি সফর স্থগিতের অনুরোধ মেনে নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন করে নির্ধারিত এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। এই সফরকে একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে তিনি জানান, এর জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি আরো জানান, এই ঐতিহাসিক সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে উভয় পক্ষের প্রতিনিধিরা কাজ করছেন।

এই সম্পর্কিত আরও

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

পিএসজির প্রথম জয়

পিএসজির প্রথম জয়

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ এএম

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ এএম