আজকের পত্রিকা

চবির বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট ও গুড নেইবারস বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট (ওঋঊঝঈট) এবং গুড নেইবারস বাংলাদেশের (এঘই) মধ্যে শিক্ষা, গবেষণা, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও মাঠভিত্তিক কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যেগত রোববার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: হাছান মিয়া এবং এঘই-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বার্টিন গোমেজ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ওঋঊঝঈট-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং এঘই-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চবি প্রো-ভিসি (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন অ্যাকাডেমিয়া, উন্নয়ন সংস্থা, নাগরিক সমাজ ও শিল্প খাতের মধ্যে এ ধরনের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে এঘই-এর গবেষণা ও অন্যান্য কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।

এঘই-এর ব্যবস্থাপনা পরিচালক জানান, ওঋঊঝঈট-এর শিক্ষার্থীদের গবেষণা ও ইন্টার্নশিপে সম্পৃক্ত করার পাশাপাশি ঝবড়ঁষ ঘধঃরড়হধষ টহরাবৎংরঃু-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ ও সহযোগিতার সুযোগ তৈরিতেও তারা উদ্যোগ নেবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশের মনিটরিং ও অডিট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার প্রসেনজিৎ মোল্লাহ ও কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ টিম-রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের টিম ম্যানেজার মো: আল-ইমরান মঞ্জু। বিজ্ঞপ্তি।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ