আজকের পত্রিকা

কানাডায় ভোট ২৮ এপ্রিল

কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগাম নির্বাচনের ডাক দেয়ায় আগামী ২৮ এপ্রিল উত্তর আমেরিকার দেশটি ভোটে যাচ্ছে। এমন এক সময়ে এ সাধারণ নির্বাচন হতে যাচ্ছে যখন দেশটি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়েছে এবং নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর আকাক্সক্ষা ব্যক্ত করেছেন।

নির্বাচনী প্রচারে এবার ইস্যুই প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। জাস্টিন ট্রুডো পদত্যাগ করার পর লিবারেল পার্টি কার্নিকে নতুন প্রধানমন্ত্রী বানায়, তার ৯ দিন পর এ আগাম নির্বাচনের ঘোষণা এলো। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দেড় মাসের মাথায় কার্নিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিয়েভ্রের মুখোমুখি হতে হচ্ছে।

২০২৩ সালের মাঝামাঝি থেকে হওয়া সব জনমত জরিপে লিবারেলদের চেয়ে কনজারভেটিভদের এগিয়ে থাকতে দেখা গেছে। অবশ্য সাম্প্রতিক সময়ে দুই দলের ব্যবধান অনেকটাই কমে এসেছে। রোববার অটোয়াতে এক বক্তৃতায় কার্নি বলেছেন, ট্রাম্পের মুখোমুখি হতে তার সুস্পষ্ট ব্যবধানে জয় দরকার।

‘বাণিজ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের অযৌক্তিক পদক্ষেপ এবং আমাদের সার্বভৌমত্বের ওপর তার হুমকির কারণে আমরা এখন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঙ্কটের মুখোমুখি,’ বলেছেন তিনি।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ