আজকের পত্রিকা

তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে : তথ্য সচিব

তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে : তথ্য সচিব
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ অতিথিরা : নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিকদের পাশে আছে ও ভবিষ্যতেও থাকবে। সাংবাদিকদের সাথে মন্ত্রণালয়ের একটি শক্ত সেতুবন্ধন রয়েছে।

গতকাল রাজধানীর তথ্য ভবনের ডিএফপি অডিটোরিয়ামে মৃত্যুবরণকারী সাংবাদিক পরিবারের সদস্য এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, কিছু পত্রিকায় এমন কিছু সংবাদ প্রকাশিত হয়, যা যাচাই-বাছাইয়ের প্রয়োজন রয়েছে। সাংবাদিকদের উচিত হবে, তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করা। সাংবাদিকতার কিছু নৈতিক নির্দেশনা বা কোড অব কন্ডাক্ট রয়েছে- তা অনুসরণ করে চললে, সবার মঙ্গল হবে। এতে সমাজে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবে না।

মাহবুবা ফারজানা বলেন, আমরা একটি রূপান্তরের সময় পার করছি। আমাদের ধৈর্য ও বিচক্ষণতার সাথে এ সময়টাকে মোকাবেলা করতে হবে। এই সময়ে সাংবাদিক ভাইবোনেরা সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন।

বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মো: নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, বিএফইউজের সহ সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সদস্য মুহাম্মদ খায়রুল বাশার, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম ও বিএফইউজের’ নির্বাহী সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত প্রমুখ। অনুষ্ঠানে ১ কোটি ৬৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ