আজকের পত্রিকা

বিজ্ঞাপনের হার পুনর্নির্ধারণ ও মিডিয়ার তালিকা হালনাগাদ করা হবে : তথ্য উপদেষ্টা

বিজ্ঞাপনের হার পুনর্নির্ধারণ ও মিডিয়ার তালিকা হালনাগাদ করা হবে : তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম সচিবালয়ে তথ্য অধিদফতরের সংবাদ কক্ষ পরিদর্শন করেন : পিআইডি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, পত্রিকার বিজ্ঞাপনের হার পুনর্নির্ধারণ ও মিডিয়ার তালিকা হালনাগাদ করা হবে।

গতকাল মঙ্গলবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর (ডিএফপি), গণযোগাযোগ অধিদফতর, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য অধিদফতর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার, ফিল্ম ল্যাব, ক্যামেরা সেন্টার, প্রোডাকশন রুম পরিদর্শন করেন। এ সময় তিনি এই স্থাপনাগুলোকে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

এ সময় বিদ্যমান আইন-বিধি মেনে সেবা সহজীকরণ ও কাজের গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা দফতর-সংস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের প্রকাশনাগুলো দেখেন। কিভাবে আরো ভালো ভালো প্রকাশনা বের করা যায় তিনি সে বিষয়ে পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) খালেদা বেগম, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ফায়জুল হক, বাংলাদেশ চলচ্চিত্র সার্টফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো: আবদুল জলিল ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ