আজকের পত্রিকা

ইউরোপজুড়ে তুষারঝড়ে ৬ জনের মৃত্যু

তীব্র তুষারপাত এবং হাড়কাঁপানো শীতল আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র ইউরোপ। প্রাকৃতিক এই দুর্যোগে মহাদেশটির বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ও গাছ উপড়ে পড়ার মতো ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে কয়েক শত ফ্লাইট বাতিল হওয়ায় হাজার হাজার যাত্রী প্যারিস ও আমস্টারডামের মতো ব্যস্ত বিমানবন্দরগুলোতে আটকা পড়েছেন। আবহাওয়া পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ায় এই চরম ভোগান্তি বুধবার পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

ফ্রান্সে তুষারঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ল্যান্ডেস এলাকায় পিচ্ছিল রাস্তায় গাড়ি চালাতে গিয়ে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ