দৈনিক নয়া দিগন্ত দৈনিক নয়া দিগন্ত
  • সর্বশেষ
  • আজকের পত্রিকা
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • অর্থনীতি
  • মতামত
  • ভিডিও
  • অন্যান্য

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

২২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ই-পেপারঅন্য এক দিগন্ত
  1. প্রচ্ছদ
  2. আজকের পত্রিকা
  3. জাতীয় নির্বাচনের আগে দলে কোনো কোন্দল চায় না বিএনপি

এই সম্পর্কিত আরও

»

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ
আজকের পত্রিকা

জাতীয় নির্বাচনের আগে দলে কোনো কোন্দল চায় না বিএনপি

মঈন উদ্দিন খান
জাতীয় নির্বাচনের আগে দলে কোনো কোন্দল চায় না বিএনপি

একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে বলেছেন, এখন আর নতুন কোনো কমিটি গঠন করা যাবে না। এখন আমাদের লক্ষ্য হলো যোগ্য প্রার্থী ঠিক করা এবং দলকে ঐক্যবদ্ধ রাখা।’

  • নতুন কমিটি গঠন স্থগিত
  • ২০০ প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়ার সিদ্ধান্ত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখন থেকে দলীয় ইউনিট ও সহযোগী সংগঠনগুলোর নতুন কমিটি গঠন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুধু যেসব এলাকায় কোনো কমিটি নেই, সেসব ক্ষেত্রে এ সিদ্ধান্তে ছাড় দেয়া হবে। দলটির সব মনোযোগ এখন প্রার্থী চূড়ান্তকরণ ও দলের ভেতরের বিরোধ মেটানোয়।

বিএনপির একাধিক সিনিয়র নেতা জানান, সস্প্রতি স্কাইপের মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যানদের সাথে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন নির্দেশনা দিয়েছেন। একজন ভাইস চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে বলেছেন, এখন আর নতুন কোনো কমিটি গঠন করা যাবে না। এখন আমাদের লক্ষ্য হলো যোগ্য প্রার্থী ঠিক করা এবং দলকে ঐক্যবদ্ধ রাখা।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল দেখে তারেক রহমান মনে করছেন, এখন জাতীয় নির্বাচনেই পুরো মনোযোগ দেয়া উচিত। জনগণের সাথে যোগাযোগ বাড়াতে হবে এবং জনপ্রিয়তা ধরে রাখতে হবে। নতুন কমিটি গঠন করলে অনেক জায়গায় দলীয় কোন্দল বাড়বে। এতে নির্বাচনের আগে দল দুর্বল হয়ে পড়বে।’

ওই নেতা আরো বলেন, ‘সম্প্রতি আমরা দেখেছি কিভাবে ছাত্রসংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আমাদের ক্ষতি করেছে। তাই এবার সিদ্ধান্ত হয়েছে- সময় নষ্ট না করে, আগেই প্রার্থী ঘোষণা করতে হবে এবং ঐক্য ধরে রাখতে হবে।’ এই কৌশলে দলীয় উত্তেজনা কমবে এবং নতুন বিরোধ তৈরির আশঙ্কাও কমবে বলে তিনি মনে করেন।

২০০ প্রার্থীর নাম ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে ঘোষণা হতে পারে : বিএনপির এক সাংগঠনিক সম্পাদক জানিয়েছেন, তারেক রহমান প্রত্যেক আসনে দলীয় ঐক্য নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি নিজে দেশজুড়ে বিভিন্ন সূত্র থেকে তথ্য নিচ্ছেন, রিপোর্ট ও জরিপ দেখছেন এবং সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ করছেন। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে প্রায় ২০০ প্রার্থীকে নমিনেশনের সিগন্যাল জানিয়ে দেয়া হবে।

জানা গেছে, তারেক রহমান নিজেই স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করছেন। যেখানে কোন্দল আছে, সেখানে সবাইকে এক টেবিলে বসতে বলছেন। বার্তা একটাই- যাকে দল মনোনয়ন দেবে, সবাই তাকে নিয়েই কাজ করবে। সাংগঠনিক সম্পাদকরা এখন থেকেই বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে দেখা করছেন এবং তারেক রহমানের এই বার্তা পৌঁছে দিচ্ছেন।

জানা গেছে, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন এখন বন্ধ থাকবে। কেবল যদি কোনো এলাকায় কমিটি না থাকে এবং নির্বাচনী কাজের জন্য খুব প্রয়োজন হয়, তখনই তা গঠন করা যাবে।

ডোর টু ডোর প্রচারণা ও প্রচারবিরোধী প্রচার মোকাবেলার নির্দেশ

জানা গেছে, তারেক রহমান নেতাদের বলেছেন, জনগণের ঘরে ঘরে যেতে হবে, তাদের আস্থা ফেরাতে হবে এবং যেসব অপপ্রচার চালানো হচ্ছে, তার জবাব দিতে হবে।

বিএনপির এক নেতা বলেন, বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে, বিশেষ করে ডাকসু নির্বাচনের পর, কিছু ভুল হয়েছে; এখন জনগণের কাছে সেগুলো স্বীকার করে আস্থা ফেরানো দরকার।

তিনি বলেন, এই ডোর-টু-ডোর প্রচার প্রচেষ্টা বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিমূলক প্রচার, যেমন মুক্তিযুদ্ধ, ভারত ইস্যু নিয়ে ভুল ব্যাখ্যা- এসবের মোকাবেলাও করবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, তারেক রহমান গত বুধবার বরিশাল বিভাগের নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন এবং একই নির্দেশনা দেন। তিনি বলেন, এই মুহূর্তে কমিটি গঠন করলে অনেকে মন খারাপ করবে। এতে দল বিভক্ত হয়ে যাবে। তাই নতুন কমিটি আপাতত বন্ধ। যেসব এলাকায় একেবারেই কমিটি নেই, শুধু সেখানেই কমিটি গঠন করা যাবে। রাজশাহী বিভাগের নেতাদের সাথেও তারেক একই কথা বলেছেন।

মিন্টু বলেন, তারেক রহমান সাংগঠনিক নেতাদের বলেছেন, প্রতিটি বিভাগে গিয়ে বিরোধ মেটাতে হবে এবং মনোনীত প্রার্থীদের পেছনে সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।

চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জানান, তারেক রহমান নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ রাখার বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তবে তিনি বৈঠকের বিস্তারিত জানাননি।

শামীম বলেন, আমি নোয়াখালী-৫ আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে বৈঠক করেছি এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছি। স্থানীয় কোনো বিভাজন যেন না থাকে, সেটি নিশ্চিত করতে বলা হয়েছে।

বিষয়সমূহ

বিশেষ প্রতিবেদন
বিএনপিখালেদা জিয়াত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংসদ নির্বাচন

এই বিষয়ে আরও

»
সিলেটে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

সরকারের সফলতা প্রচার সিলেটে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

১৩ ঘন্টা আগে

পীরগাছায় সভাপতির স্বাক্ষরে দলীয় প্যাডে সার ডিলারের জন্য ১৯ জনের নাম

পীরগাছায় সভাপতির স্বাক্ষরে দলীয় প্যাডে সার ডিলারের জন্য ১৯ জনের নাম

২২ ঘন্টা আগে

ডিসেম্বরে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম : মাহদী আমিন

ডিসেম্বরে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম : মাহদী আমিন

২ দিন আগে

কিশোর গ্যাং ও মাদক আমাদের জন্য হুমকি স্বরূপ : খন্দকার মারুফ

কিশোর গ্যাং ও মাদক আমাদের জন্য হুমকি স্বরূপ : খন্দকার মারুফ

২ দিন আগে

Sidebar

সাম্প্রতিক সংবাদ

»
চট্টগ্রাম বন্দরে ভিডিও ধারণ, ফটোগ্রাফি, স্কেচ প্রণয়ন ও প্রচারে গণমাধ্যমের প্রতি বিধিনিষেধ আরোপ

চট্টগ্রাম বন্দরে ভিডিও ধারণ, ফটোগ্রাফি, স্কেচ প্রণয়ন ও প্রচারে গণমাধ্যমের প্রতি বিধিনিষেধ আরোপ

৭ ঘন্টা আগে

উন্নয়ন অগ্রাধিকারের সাথে জাতিসঙ্ঘের কার্যক্রম আরো সমন্বয়ের আহ্বান বাংলাদেশের

উন্নয়ন অগ্রাধিকারের সাথে জাতিসঙ্ঘের কার্যক্রম আরো সমন্বয়ের আহ্বান বাংলাদেশের

৭ ঘন্টা আগে

পূর্ণাঙ্গ বৃত্তিতে তুরস্কের কোরআন শিক্ষা কোর্সে ৭ বাংলাদেশী নারী

পূর্ণাঙ্গ বৃত্তিতে তুরস্কের কোরআন শিক্ষা কোর্সে ৭ বাংলাদেশী নারী

৮ ঘন্টা আগে

‘ধন্যবাদ, ১০’—মেসির বিদায়ে রোজারিওতে বিশাল জার্সি

‘ধন্যবাদ, ১০’—মেসির বিদায়ে রোজারিওতে বিশাল জার্সি

১০ ঘন্টা আগে

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ডেমোক্র্যাট ও ইউক্রেনকে দুষলেন ট্রাম্প

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ডেমোক্র্যাট ও ইউক্রেনকে দুষলেন ট্রাম্প

১১ ঘন্টা আগে

এই সম্পর্কিত আরও

»

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পাকিস্তানের পতনে শক্ত অবস্থানে টাইগাররা

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ

সাম্প্রতিক সংবাদ

»
চট্টগ্রাম বন্দরে ভিডিও ধারণ, ফটোগ্রাফি, স্কেচ প্রণয়ন ও প্রচারে গণমাধ্যমের প্রতি বিধিনিষেধ আরোপ

চট্টগ্রাম বন্দরে ভিডিও ধারণ, ফটোগ্রাফি, স্কেচ প্রণয়ন ও প্রচারে গণমাধ্যমের প্রতি বিধিনিষেধ আরোপ

৭ ঘন্টা আগে

উন্নয়ন অগ্রাধিকারের সাথে জাতিসঙ্ঘের কার্যক্রম আরো সমন্বয়ের আহ্বান বাংলাদেশের

উন্নয়ন অগ্রাধিকারের সাথে জাতিসঙ্ঘের কার্যক্রম আরো সমন্বয়ের আহ্বান বাংলাদেশের

৭ ঘন্টা আগে

পূর্ণাঙ্গ বৃত্তিতে তুরস্কের কোরআন শিক্ষা কোর্সে ৭ বাংলাদেশী নারী

পূর্ণাঙ্গ বৃত্তিতে তুরস্কের কোরআন শিক্ষা কোর্সে ৭ বাংলাদেশী নারী

৮ ঘন্টা আগে

‘ধন্যবাদ, ১০’—মেসির বিদায়ে রোজারিওতে বিশাল জার্সি

‘ধন্যবাদ, ১০’—মেসির বিদায়ে রোজারিওতে বিশাল জার্সি

১০ ঘন্টা আগে

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ডেমোক্র্যাট ও ইউক্রেনকে দুষলেন ট্রাম্প

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ডেমোক্র্যাট ও ইউক্রেনকে দুষলেন ট্রাম্প

১১ ঘন্টা আগে

দৈনিক নয়া দিগন্ত দৈনিক নয়া দিগন্ত
  • ই-পেপার
  • অন্য এক দিগন্ত

সম্পাদক: সালাহউদ্দিন মুহাম্মদ বাবর
প্রকাশক: শামসুল হুদা, এফসিএ
স্বত্বাধিকারী: দিগন্ত মিডিয়া কর্পোরেশন লিমিটেড এর পক্ষে শিব্বির মাহমুদ
অনলাইন নিবন্ধন নম্বর: ২০

নয়া দিগন্ত সম্পর্কেমূল্যবোধ ও নীতিমালাবিজ্ঞাপনসার্কুলেশনযোগাযোগ

যোগাযোগ:
১ আর. কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩
ফোন: ০২-৪১০৫৪৫০৫-১০ (পিএবিএক্স), ০২-৪১০৫৪৫১২ (বিজ্ঞাপন), ০২-৪১০৫৪৫১১ (সার্কুলেশন)
ইমেইল:news@nayadiganta.com | nayadigantabd@gmail.com | mktnd@yahoo.com (বিজ্ঞাপন)

সকল স্বত্ব সংরক্ষিত। © 2026 দৈনিক নয়া দিগন্ত

আর্কাইভব্যবহারের শর্তাবলী ও নীতিমালাগোপনীয়তা নীতি