আজকের পত্রিকা

কারমাইকেল কলেজে নবীনবরণ

বিএনপির বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ শিবির সভাপতির

রংপুর ব্যুরো

জুলাই সনদ বাস্তবায়ন না করে বর্তমান বিএনপি সরকার ‘জাতীয় মোনাফেক’-এ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। তিনি অভিযোগ করেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসে দলটি এখন নিজেদের জনগণের মনিব মনে করতে শুরু করেছে।

সোমবার রংপুর কারমাইকেল কলেজ ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবিরের কলেজ সভাপতি মাহমুদুল হক মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান এবং শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

শিবির সভাপতি বলেন, ‘জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। কিন্তু ক্ষমতায় এসে বিএনপি সেই ওয়াদা ভঙ্গ করে জনগণের সাথে প্রতারণা ও ছলচাতুরী করেছে।’

তিনি আরো অভিযোগ করেন, ছাত্রদল ক্যাম্পাসে পুনরায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছে। ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে ছাত্রসমাজ আবারো জীবন দিতে প্রস্তুত বলে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের শিবিরের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল শিক্ষার্থীদের অপরাধ ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং স্মার্টফোনের আসক্তি এড়িয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। অনুষ্ঠানে কারমাইকেল কলেজ শিবিরের পক্ষ থেকে দুই হাজার নবীন শিক্ষার্থীকে ফুল এবং ৩০০ মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ