আজকের পত্রিকা

পেরুর সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ১৫ বছর কারাদণ্ড

দক্ষিণ আমেরিকার দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে তার স্ত্রী ও পেরুর সাবেক ফার্স্ট লেডি নাদিন হেরেদিয়াকেও ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করার পর দেশটির আদালত তাকে এই কারাদণ্ড দেন। যদিও প্রসিকিউশন সাবেক এই প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির আরো বেশি শাস্তি দাবি করেছিলেন। রাজধানী লিমার একটি আদালত জানিয়েছে, হুমালা ২০০৬ এবং ২০১১ সালে তার নির্বাচনী প্রচারণার জন্য ব্রাজিলিয়ান নির্মাণ সংস্থা ওডেব্রেখট থেকে অবৈধ তহবিল গ্রহণ করেছিলেন। একই অভিযোগে তার স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি নাদিন হেরেদিয়া, যিনি হুমালার সাথে ন্যাশনালিস্ট পার্টির সহপ্রতিষ্ঠাতাও। তাকেও দোষী সাব্যস্ত করে ১৫ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাত মিনিটে এক মাইল দৌড়াতে হবে

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ডিআরইউ গেমসের পুরস্কার বিতরণ

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পিএসজির প্রথম জয়

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলি-বর্ষার লক্ষ্য মূল জাতীয় দল

সোম, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন জভেরেভ