রাত্রি শুরু হয়ে যখন শেষ হয়ে যায় হাফ
জেগে ওঠো ঘুম থেকে আর যাও হয়ে পাক-সাফ।
খুব-ই দামি সময় এটা করতে ইবাদত
নিয়ত করে শুরু করো নামাজ ‘তাহাজ্জুদ’।
সব নামাজের মতোই এতে করবে সূরা পাঠ
দুই রাকাতে শুরু করে পড়বে রাকাত আট।
এই আমলে আল্লাহ মা’বুদ খুব খুশি হন আর
মাফ করে দেন তাদের যারা করে ইস্তেগফার।
নফল হলেও তাহাজ্জুদে খুব বেশি সওয়াব
পড়বে যারা রোজ ‘হাশরে’ করবে নাজাত লাভ।
যে তাহাজ্জুদ পড়ে রোজই সে-ই ‘মুহসেনিন’
তাহাজ্জুদে সবাই শরিক হবো প্রতিদিন।





