তাসবিহ ছড়া থাক না ঘরের কাছের দেয়ালটায়
প্রয়োজনে যে কেউ যাতে হাতের কাছে পায়।
বুকপকেটেও থাকতে পারে তাসবিহ ছড়া এক
সুযোগ পেলেই পড়ে কামাই করা যাবে নেক।

যাত্রাপথে একটা তাসবিহ থাকুক ব্যাগে আর
তাসবিহ পড়েই অলস সময় ভালো করে পার।
পড়ার ফাঁকে, কাজের ফাঁকে সময় যদি পাই
‘তাসবিহ পড়া’র মতো দামি কাজটা করা চাই।
সকাল-সন্ধ্যা ঘুমের আগেও তাসবিতে দেই মন
নেই বাড়িয়ে এই আমলে পরকালের ধন।