দেখছো কত গাছগাছালি অক্সিজেনের কল
পাচ্ছি মানুষ সেসব থেকে ছায়া ও ফুল-ফল।
ওই উপরে বিশাল আকাশ-সূর্য-তারা-চাঁদ
কাদের জন্যে কে গড়েছেন? একবারে নিখাঁদ!

চোখ জুড়ানো কত্ত বিশাল সবুজ-শ্যামল মাঠ
ফলছে ফসল শাক-সবজি ধান-গম আর পাট।
এই যে নদী, নদীতে জল নানান রকম মাছ
কাদের জন্যে? কে দিয়েছেন? করতে পারো আচ্?

জমিন জুড়ে উদ্ভিদ আর প্রাণী হাজার হাজার
খাচ্ছি ওদের, ওষুধ করে করছি ব্যবহার।
পাতাল থেকেও কত কিছুই আনছি করে পথ
সব মানুষের জন্যে এসব খোদার নেয়ামত।