এক. আপনার জীবনের যাত্রাপথে, কে থাকবেন বা কে চলে যেতে চান তা নিয়ে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না। এটি সর্বশক্তিমানের পরিকল্পনার অংশ। একটি খোলা মন ও খোলা হৃদয় রাখুন। সবার জন্য মঙ্গল কামনা করুন। আপনি সবাইকে খুশি করতে পারবেন না। এটিই জীবন। তিনি আপনার দেখাশোনা করবেন।
দুই. কেন সর্বদা কী ভুল, কী খারাপ, কিসের অভাব তার দিকে আমাদের মনোনিবেশ করতে হবে? পরিবর্তনের জন্য, আসুন এই চ্যালেঞ্জিং সময়েও বিশ্বে বিদ্যমান সৌন্দর্যের ওপর ফোকাস করি। সম্ভবত এ কারণেই সর্বশক্তিমান আমাদেরকে পরীক্ষা করে চলেছেন, যেন আমাদের কাছে থাকা আশীর্বাদগুলোর প্রতি আমরা দৃষ্টি দিই।