এক. সর্বশক্তিমান যখন আপনাকে এগিয়ে যেতে বলছেন তখন লক্ষণগুলো পড়–ন। তিনি যেখানে পূর্ণ বিরতি রেখেছেন সেখানে প্রশ্নবোধক চিহ্ন রাখবেন না। যা কিছু চলছে তা সম্পূর্ণরূপে বোঝার ক্ষমতা আমাদের মধ্যে নেই; তবে জেনে রাখুন, তিনি ব্যথা নিরাময় করবেন ও হৃদয় উপশম করবেন।
দুই. সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় দিনে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা ও রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা পূর্ণ আনুগত্যসহকারে করি। আমাদের গাফিলতি থেকে দূরে রাখুন এবং আমাদের সব পাপ ক্ষমা করুন। আমীন।