রমজান এমন একটি মাস যেখানে অন্তর নরম হয়। এটি সওয়াবের মাস এবং এটি এমন একটি মাস যেখানে নেক আমল বহুগুণ বৃদ্ধি পায়। এটি অনুশোচনা এবং অনুতপ্ত হওয়ার মাসও। তাই রহমতের এই মাসে সর্বশক্তিমানকে তালাশ করুন।
পুনশ্চ : সবচেয়ে কঠিন জিনিসগুলোর মধ্যে একটি হলো হাসির নিচে আপনার কষ্টকে লুকিয়ে রাখা। আপনি এটি তখন করেন যখন আপনি নিজের চেয়ে অন্যদের জন্য বেশি যতœবান হন। তবে মনে রাখবেন, একটি হাসি অনেক কিছু লুকিয়ে রাখতে পারে... ভয়, ব্যথা, দুঃখ, কান্না। কিন্তু এটি একটি প্রধান জিনিসকে প্রতিফলিত করে, সেটি হলো ‘শক্তি’।