এক. রমজান আপনাকে শান্ত ও প্রশান্ত করুক। আপনার আত্মার জন্য এটি প্রয়োজন। এটি আপনাকে স্বচ্ছ ও পরিশুদ্ধ করুক এবং সর্বশক্তিমান আপনার পথে পাঠিয়েছেন এমন অসংখ্য আশীর্বাদের কথা আপনাকে স্মরণ করিয়ে দিক। আপনার হৃদয় কৃতজ্ঞতায় ভরে উঠুুক। সর্বশক্তিমানের নৈকট্য পেতে আপনি যা করেন তা করার সাথে সাথে হৃদয়কে আরো নরম হতে দিন।
দুই. নিজের প্রতি মনোযোগ দিন। আপনার নিজের কাজের কথা মনে রাখুন। তুলনা শুরু করবেন না এবং আপনার প্রতিটি আশীর্বাদ নষ্ট করবেন না। মনে রাখবেন, অন্য কারো লনে ফোকাস করে আপনার ঘাস কখনো সবুজ হবে না। আপনার নিজের েেত পানি দিন, নিজের বিষয়াদি পরিচর্যা করুন। আপনার শক্তি ও কৃপার প্রতি পুনরায় ফোকাস করুন। আপনি আপনার ল্েয পৌঁছবেন।