এক. অন্যরা আপনার সাথে যা-ই করুক না কেন, তাদের কাজে আপনার ভেতরটাকে শীতল হতে দেবেন না। আরো গুরুত্বপূর্ণ হলো, অন্তরকে নির্দয় হতে দেবেন না। সর্বশক্তিমানের কাছে স্বস্তি এবং সান্তনা সন্ধান করুন। আপনার মন থেকে কাঁদুন, দুঃখ বোধ করুন, কিন্তু আবার উঠে দাঁড়ান। অভিজ্ঞতা থেকে শিখুন; কিন্তু তিক্ত হবেন না।
দুই. আপনি যখন সর্বশক্তিমানের ইচ্ছা বুঝতে শুরু করেন, তখন যে পরিস্থিতিই হোক না কেন আপনি প্রশান্ত বোধ করবেন। আপনি তাকে ধন্যবাদ জানাবেন, শোকর করবেন। আপনার স্রষ্টা ছাড়া আর কারো কাছ থেকে কখনোই প্রত্যাশা করবেন না। কখনো কোনো কিছু অনুমান করবেন না।





