সকালে বিছানা ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের সাথে জড়িয়ে রয়েছে প্রযুক্তিপণ্য। স্মার্টফোনের সাথে পাল্লা দিয়ে চাহিদা বাড়ছে ওয়্যারেবল লাইফস্টাইল গেজেটের। ছোট বড় সবাই এখন নানা ধরনের ওয়্যারেবল গেজেট ব্যবহার করছেন। এসব গেজেট ক্যারি করতে কোনো বাড়তি ঝামেলা নেই আবার ওয়্যারেবল বলে এগুলো তুলনামূলক হালকাও হয়। আর এ কারণেই প্রতিনিয়তই বাড়ছে ওয়্যারেবল লাইফস্টাইল গেজেটের চাহিদা। হুয়াওয়ের কিছু জনপ্রিয় ওয়্যারেবল লাইফস্টাইল গেজেট নিয়ে লিখেছেন সুমনা শারমিন

সময় দেখার জন্য ঘড়ির ব্যবহার কমলেও স্মার্ট ওয়াচে নানা সুবিধা থাকায় জনপ্রিয় হচ্ছে স্মার্টওয়াচ। কয়েক বছর ধরেই তর তর করে বাড়ছে স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা। স্মার্ট ওয়াচ ব্যবহারকারীর হাঁটার পদক্ষেপ, হার্ট রেট, তাপমাত্রাসহ তথ্য সংগ্রহও করে। স্মার্ট ওয়াচ হƒৎস্পন্দনে সব সময় নজর রাখে। এটি আপনাকে জানিয়ে দেবে, কত ক্যালরি খরচ করলেন। এর ফলে ওজন নিয়ন্ত্রণের উদ্দেশ্য থাকলে ওয়াচের সাহায্যে ক্যালরির ঘাটতি পূরণে খাবারের পরিকল্পনাও করা যায়। প্রতিদিন কত পদক্ষেপ হাঁটলেন কিংবা দৌড়ালেন, তা জানাবে এই স্মার্ট যন্ত্র।
অন্য দিকে গান শোনার জন্য রেডিও বা টেলিভিশনের দারস্থ হচ্ছে না আধুনিক মানুষ। ইউটিউবের কল্যাণে যেকোনো সময় পছন্দের গান শোনা যাচ্ছে। নিয়মিত গান শোনার জন্য ফ্রি বাডস প্রযুক্তি ও ফ্যাশনপ্রিয় মানুষের কাছে পছন্দের তালিকায় রয়েছে। অনেকেই গান শুনতে ভালোবাসেন। কিন্তু গান শোনার উপকরণটির ক্যাবলের ঝামেলার জন্য সেই কাজটি করা হয় না। রাস্তায় শব্দের মধ্যেও আপনাকে সবচেয়ে ভালো কথা বলা বা গান শোনার জন্য এয়ার ফোন ব্যবহার করতে পারেন।
ওয়াচ জিটি
ওয়াচ জিটির পর নতুন একটি স্মার্টওয়াচ দেশের বাজারে এনেছে হুয়াওয়ে। ওয়াচ জিটি ২ নামে এ স্মার্টওয়াচটি ৪৬ মিলিমিটার ও ৪২ মিলিমিটারের দু’টি ভার্সনে পাওয়া যাচ্ছে। ৪৬ মিলিমিটার ভার্সনটির সংস্করণ দু’টিÑ স্পোর্টস ও ক্ল্যাসিক। দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন তথ্য পাওয়া যাবে স্মার্ট এ ডিভাইসটিতে। হুয়াওয়ের ওয়াচ জিটি ২ স্মার্ট ওয়াচটি হাতঘড়ি হিসেবে ব্যবহারের পাশাপাশি, প্রাত্যহিক জীবনের স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করবে। এর সাহায্যে জানা যাবে হƒৎস্পন্দনের গতির বিভিন্ন বিবরণ, অনুশীলনের বিবরণ, ক্যালরি ক্ষয়ের মাত্রা। নান্দনিক ডিজাইনের এ ডিভাইস দিয়ে স্বাস্থ্য সম্পর্কিত সব ডেটার সার্বিক বিশ্লেষণও করা যাবে।
হুয়াওয়ের ওয়াচ জিটি ২ তে এমন কিছু ফিচার ও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যার ফলে উন্নতমানের ব্যাটারি পারফরমেন্স পাওয়া যাবে। এতে ব্যবহার করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব কিরিন এআই চিপ। ঘড়িটি ২৪ ঘণ্টা হাতে পরিধান করলে দুই সপ্তাহের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
ওয়াচ জিটি ২-এর ডিজাইনে ক্ল্যাসিক হাতঘড়ি ও নতুনত্বের মিশেল রাখা হয়েছে। থ্রিডি কার্ভড ডিজাইনের বেজেললেস এ স্মার্ট ওয়াচটি ধুলা ও পানিরোধী। অ্যামলয়েড ডিসপ্লের গোলাকার এ ওয়াচটির কেস ৪৬ ও ৪২ মিলিমিটার। ফলে এটি দেখতে নৈপুণ্যপূর্ণ, রুচিসম্মত, হালকা ও মজবুত।
দৈনন্দিন জীবনকে আরো সহজ করতে হুয়াওয়ের ওয়াচ জিটি ২ তে ব্যবহার করা হয়েছে দারুণ কিছু ফিচার। ব্যায়াম, খেলাধুলা বা ব্যস্ত সময়ে এই ডিভাইসটি দিয়ে মোবাইল ফোনে কল করা যাবে ও রিসিভ করা যাবে। এতে পাঁচ শতাধিক গান সংরক্ষণ করা যাবে। এর বিল্ড ইন স্পিকারে সেটি শোনাও যাবে। যুক্ত করা যাবে ব্লুটুথ হেডফোনের সাথেও। ঘুমের ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ের বিভিন্ন ধরনের ফলাফল জানাবে ওয়াচ জিটি ২।
ফ্রি বাডস থ্রি
ইন্টেলিজেন্ট নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তিসহ অডিও এক্সপেরিয়েন্সের উন্নত ফিচারসহ পাওয়া যাচ্ছে ফ্রি বাডস থ্রি। এতে ব্যবহার করা হয়েছে কিরিন এ১ চিপসেট, পপ-ওপেন ইনস্ট্রান্ট পেয়ারিং এবং স্মার্ট চার্জিং প্রযুক্তি। অ্যাকসেসরিজটি ডলফিন বায়োনিক ডিজাইনের হওয়ায় স্বাচ্ছন্দ্যে কানে যুক্ত করা যাবে। ওপেন ফিট ডিজাইনের জন্য নিশ্চিত হবে সর্বোচ্চ মানের আয়েশ। এতে বিশ্বের প্রথম স্বীকৃত ব্ল–টুথ ৫.১ সক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে খুবই দ্রুত এর ব্ল–টুথ সংযোগ হবে। এতে নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ব্যবহারে শব্দ শোনার ক্ষেত্রে ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
দেশের বাজারে হুয়াওয়ে ছাড়াও অ্যাপল, স্যামসাং, শাওমি, অ্যাসপরসহ বিভিন্ন ব্রান্ডের স্মার্ট ওয়াচ ও এয়ার ফোন পাওয়া যাচ্ছে। এসব ডিভাইস কেনার আগে কিছু বিষয় মনে রাখবেন। বিভিন্ন ব্র্যান্ডের অনেক স্মার্ট ওয়াচ পাওয়া গেলেও যাদের হার্ট রেট মনিটর ঠিকভাবে ইনস্টল করা, সেটাই কিনুন। কেনার পরে নিয়মিত রিডিং মনিটর করুন। সঙ্গীতপ্রেমীরা ওয়্যারলেস স্পিকার বা ইয়ার পডস কিনতে পারেন। এতে তার জড়িয়ে যাওয়ার ঝামেলা নেই।