বিশ্বব্যাপী পরিচিত ইউরোপীয় ব্র্যান্ড এসিসি ১৯৬৮ সাল থেকে মানসম্পন্ন বৈদ্যুতিক গৃহস্থালী যন্ত্রপাতি তৈরি ও সরবরাহ করে আসছে। এখন থেকে ওয়ালটন নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি এসিসি ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ, ডেস্কটপ, মনিটরসহ বিভিন্ন কম্পিউটার পণ্য উৎপাদন ও বাজারজাত করবে।
গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এসিসি ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য উন্মোচনের পাশাপাশি এ ঘোষণা দিয়েছে ওয়ালটন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: রেজাউল মাকছুদ।
বাংলাদেশের উৎপাদনকারী, বাজারজাতকারী ও রফতানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন ২০২২ সালে এসিসিসহ ইউরোপীয় তিনটি ইলেকট্রনিকস ব্র্যান্ডের স্বত্ব লাভ করে। প্রাথমিকভাবে এসিসি ব্র্যান্ডের জন্য চার মডেলের ল্যাপটপ, দুই মডেলের ডেস্কটপ ও এক মডেলের মনিটর উৎপাদন করবে ওয়ালটন। এসিসি ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপগুলোয় ব্যবহৃত হয়েছে বিশ্বখ্যাত চিপসেট নির্মাতা ইন্টেলের থারটিন ও ফোরটিন জেনারেশন এবং এআই আলট্রা চিপসেট সমৃদ্ধ কোরআই থ্রি, কোরআই ফাইভ ও কোরআই সেভেন সেন্সর। পর্যায়ক্রমে এসিসি ব্র্যান্ডের অন্যান্য আইটি পণ্যও উৎপাদন করবে ওয়ালটন।
দেশেই তৈরি হচ্ছে এসিসি ব্র্যান্ডের কম্পিউটার পণ্য
বিশ্বব্যাপী পরিচিত ইউরোপীয় ব্র্যান্ড এসিসি ১৯৬৮ সাল থেকে মানসম্পন্ন বৈদ্যুতিক গৃহস্থালী যন্ত্রপাতি তৈরি ও সরবরাহ করে আসছে। এখন থেকে ওয়ালটন নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি এসিসি ব্র্যান্ডের...





