২০২৪ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, পৃথিবীর মোট জনসংখ্যার ১৮ শতাংশ আইফোন ব্যবহার করছে। বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারী রয়েছে ১৪৬ কোটি। মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে আইওএসের ব্যবহার কয়েক বছরে দ্রুত বেড়েছে। ২০২৩ সালে বিশ্বে আইফোন ব্যবহারকারী ছিল ১৩৭ কোটি। এ সংখ্যা ১০ বছর আগে ছিল ১০ লাখের কিছু বেশি। স্মার্টফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। ই-মেইল চেক, ট্রাফিক নির্দেশনা পাওয়া, বিশেষ মুহূর্তগুলো ক্যামেরাবন্দী কিংবা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখা সহজ করে তুলেছে ডিভাইসটি। ২০০০-এর দশকে এ ডিভাইস সাশ্রয়ী ও সহজলভ্য হওয়ার সঙ্গে ‘স্মার্টফোন’ শব্দটি জনপ্রিয় হতে থাকে। অনেকেই ২০০৭ সালে প্রথম চালু হওয়া অ্যাপলের আইফোনকে প্রথম সত্যিকারের স্মার্টফোন হিসেবে মনে করেন। মূল আইফোনের এক বছর পর ২০০৮ সালে অ্যাপল দ্বিতীয় সংস্করণের আইফোন থ্রিজি চালু করে, যা তৃতীয় প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহারের সুবিধা দেয়। আইফোন থ্রিজি মুক্তির পর প্রথম তিন দিনে ১০ লাখ ইউনিট বিক্রি হয়।
অ্যাপল স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ১৬ সিরিজ বাজারে আসে গত বছর সেপ্টেম্বরে।
আইফোন ব্যবহারকারী প্রায় ১৫০ কোটি
২০২৪ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, পৃথিবীর মোট জনসংখ্যার ১৮ শতাংশ আইফোন ব্যবহার করছে। বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারী রয়েছে ১৪৬ কোটি। মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে আইওএসের ব্যবহার কয়েক...





