গবেষণার জন্য নতুন এক এআই টুল চালু করেছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কোম্পানি ওপেনএআই। গত রোববার ডিপ রিসার্চ নামের এই নতুন এআই টুল চালু করেছে কোম্পানিটি। জটিল কাজের জন্য ইন্টারনেটে নানা ধরনের পদক্ষেপ নিয়ে গবেষণা পরিচালনা করবে এই নতুন টুলটি।
ডিপ রিসার্চ টুলটি ওয়েব ব্রাউজিং ও ডেটা বিশ্লেষণের জন্য অপটিমাইজ করা ওপেনএআইয়ের আসন্ন ‘ও৩’ মডেলের সংস্করণের মাধ্যমে চলবে। ওপেনএআই জানিয়েছে, টুলটি ব্যবহারের জন্য ব্যবহারকারীদের একটি প্রম্পট দিতে হবে এবং কোম্পানিটির নিজস্ব চ্যাটবট চ্যাটজিপিটি গবেষণা বিশ্লেষকের স্তরে গিয়ে কোনো প্রতিবেদন তৈরিতে টেক্সট, ছবি ও পিডিএফের মতো বেশ কয়েকটি অনলাইন উৎসের খোঁজ, বিশ্লেষণ ও তা সমন্বয় করে কাজ করবে। দশ মিনিটের মধ্যে কাজ সম্পন্ন করতে পারে এই টুল, যেখানে একজন মানুষের জন্য অনেক ঘণ্টা সময় লেগে যায়। তবে টুলটির কিছু সমস্যার কথাও জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান। ওপেনএআই বলেছে, এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে ডিপ রিসার্চ এবং এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কোনো গুজব থেকে পাওয়া তথ্যকে আলাদা করতে সমস্যায় পড়তে পারে এটি এবং বর্তমানে আত্মবিশ্বাসেরও ঘাটতি রয়েছে এর। বেশির ভাগ ক্ষেত্রেই অনিশ্চয়তার তথ্য সঠিকভাবে জানাতে ব্যর্থ হচ্ছে এটি। শুরুতে চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে পাওয়া যাচ্ছে ডিপ রিসার্চ এবং ফেব্রুয়ারির মধ্যে মোবাইল ও ডেস্কটপ অ্যাপে চালু হবে এটি।
নতুন এআই টুল ‘ডিপ রিসার্চ’
গবেষণার জন্য নতুন এক এআই টুল চালু করেছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কোম্পানি ওপেনএআই। গত রোববার ডিপ রিসার্চ নামের এই নতুন এআই টুল চালু...





