সম্প্রতি নতুন ফিটনেস ট্র্যাকার ‘ব্যান্ড ১০’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। গ্যাজেটটিতে হার্ট রেট সেন্সর ও রক্তের অক্সিজেন মাত্রা মাপার জন্য ডিভাইসে রয়েছে এসপিও২ সেন্সর। এতে ১ দশমিক ৪৭ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন ও নতুন স্লিপ-হার্ট রেট ভ্যারিয়েবিলিটি (এইচআরভি) ফিচার যুক্ত করা হয়েছে। হুয়াওয়ের দাবি, ব্যান্ডটি থেকে একবার চার্জে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফিটনেসপ্রেমীদের জন্য এতে ১০০টি ওয়ার্কআউট মোড যোগ করা হয়েছে। ব্যান্ড ১০-এর দাম ও কবে থেকে কেনা যাবে, তা এখনো জানায়নি হুয়াওয়ে। বর্তমানে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গ্যাজেটটি কয়েকটি রঙে পাওয়া যাবে বলে জানানো হয়েছে। সেগুলো হলো কালো, নীল, সবুজ, ম্যাট ব্ল্যাক, বেগুনি, গোলাপি ও সাদা। এর মধ্যে কালো ও গোলাপি রঙের ব্যান্ডে পলিমার কেস ও বাকিগুলোয় অ্যালুমিনিয়ামের কেস ব্যবহার করা হয়েছে।





