লিওনেল মেসির পর আর্জেন্টিনার নতুন মেসি কে হবেন সে নিয়ে প্রশ্ন। এই নিয়ে কয়েক জনের সাথে কথা বলা হচ্ছিল। এর মধ্যে ছিলেন নিকো পাজ। এবারের বিশ্বকাপে মেসিরই বিকল্প হিসেবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছিলেন। গতকাল সেই নিকো পাজের ঝলকে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে মেসি স্ট্রাইলে একটি গোল করেছেন নিকো পাজ। এরপর তার ফ্রি-কিক থেকে আরেকটি গোল করিয়েছেন। নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো আর পুরনো কোচ লিওনেল স্কালোনির মেসিবিহীন এই ম্যাচটা ছিল বিশ্বকাপের পর প্রথম ম্যাচে। স্পেনের কাছে ফাইনালে হারের পর এই জয় দিয়ে ফের আন্তর্জাতিক ফুটবলে ফেরা তিন বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনা আরেকটি ম্যাচ খেলবে রোববার ভোরে অপর আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর বিপক্ষে।
লিওনেল স্কালোনি যুগে আর্জেন্টিনা টানা দুই ম্যাচে হারেনি। ফলে বিশ্বকাপের ফাইনালে চরম হতাশার ম্যাচের পর মেসি হীন আর্জেন্টিনাকে নিয়ে সন্দেহ ছিল। কিন্তু নিকো পাজ, লাউতারো মার্টিনেজ ক্রিশ্চিয়ান রোমেরো এবং হোসে ম্যানুয়েল লোপেজের গোলে সব শঙ্কা দূর। ল্যাতিন আমেরিকারই অপর প্রতিপ বলিভিয়াকে হালি গোলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা প্রমাণ করেছে মেসি না থাকলেও কেউ না কেউ সে গ্যাপ পূরণ করবে। কাল চার গোলে জিতে মেসিহীন নতুন যুগের উড়ন্ত সূচনা করেছে আলবিসেলেস্তেরা।
ম্যাচের ১৯তম মিনিটে আলেক্সিস ম্যাক আলিস্টারের পাস থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে নেন লউতারো মার্টিনেজ। ইন্টার মিলান ফরোয়ার্ড দ্রুত বল নিয়ে বলিভিয়ার গোলরক ভিসকারাকে একা পেয়ে অত্যন্ত ঠাণ্ডা মাথায় ফিনিশিং টানেন।
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপে আর্জেন্টিনার শেষ গোলটি করা এই স্ট্রাইকার জাতীয় দলের হয়ে তার দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা ধরে রাখলেন। এই গোলের মাধ্যমে মেসি পরবর্তী সময়ে দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি নিজের স্থান আরো শক্ত করলেন। উল্লেখ্য, ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামা হয়নি লাউতারো মার্টিনেজের।
২৯ মিনিটে গোলের দেখা পান নতুন মেসি নিকো পাজ। ইতালিয়ান কাব কোমোতে খেলা এই প্লে-মেকার   থ্রু পাসটি পান ইজ্জেকুয়েল প্যালাসিয়সের কাছ থেকে। এরপর বক্সে ঢুকে আগুয়ান বলিভিয়ার গোলরক্ষকের পাশ দিয়ে বাম পায়ের প্লেসিং শটে বল জালে পাঠান নিকো পাজ। ৫৩ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো হেডে যে গোলটি করেন সেই গোলের উৎস  নিকো পাজ। স্পেনে জন্ম নেয়া নিকো পাজের ফ্রি-কিকে বল জালে পাঠান ডিফেন্ডার রোমেরো। ৮৬ মিনেটে  হোসে ম্যানুয়েল লোপেজের গোলে হালি গোল পূরণ।  
১৮ নং জার্সি পরে খেলেছেন নিকো পাস। কোচ স্কালোনি এখনো ঠিক করেননি মেসির পর ১০ নম্বর জার্সি কে পরবেন। হয়তো নিকো পাজেরই ভাগ্যে জুটতে পারে এই জার্সি।