বরিশালের গৌরনদী উপজেলার ১৩ দিনব্যাপী আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ৪-১ গোলে লায়ন্স একাদশকে হারিয়ে টাইগার একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার দেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও স্কুলের দাতা এইচ এম রফিকুল ইসলাম কাজল। আরো উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক এইচএম মানিক হাসান, কাজী হুমায়ন কবির, ফারুক রেজা, আব্দুস ছালাম মাঝিসহ অন্যরা।
টাইগার একাদশ চ্যাম্পিয়ন
বরিশালের গৌরনদী উপজেলার ১৩ দিনব্যাপী আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ৪-১ গোলে লায়ন্স একাদশকে...





