বিএনপির উদ্যোগে আগামী ১০ নভেম্বর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্বোধন হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪। এ উপলক্ষে গতকাল স্টেডিয়াম পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা রফিকুল ইসলাম বাবু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেনসহ অন্যরা। টুর্নামেন্টে রাজশাহী বিভাগের অটটি জেলা অংশগ্রহণ করবে। খেলায় অংশগ্রহণ করবেন পেশাদার ও অপেশাদারসহ সব ক্রিকেটার।