৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পদত্যাগ। এর জেরে বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তিখাব হামিদ অপুর দেশ ছাড়া। ৯ ফেডারেশনে আগের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠিত হলেও শুটিং ফেডারেশনে নতুন কমিটি হয়নি। অপুর দেশ ত্যাগের পরও অক্টোবর পর্যন্ত কোনো মতে চলছিল শুটিং দলের অনুশীলন। কিন্তু কার্যত; অভিভাবকহীন কমিটির পক্ষে আর ক্যাম্প খরচ চালানো সম্ভব হচ্ছিল না। তাই নভেম্বর থেকে বন্ধ করে দেয়া হয়েছে জাতীয় শুটিং দলের ক্যাম্প। আবার কবে শুরু হবে এই ক্যাম্প সেটার ঠিক নেই। এতে ফেব্রুয়ারিতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ শুটিংয়ে পদক জেতা অনিশ্চিত হয়ে গেছে। অথচ গত বছর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই আসরে বাংলাদেশ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছিল। সাজেদা, জ্যোতি এবং রিয়ারা মিলে এই পদক উপহার দিয়েছিলেন দেশকে।
শুটিং ফেডারেশনের ক্যাম্প কমাডেন্ট মোস্তার ওয়াহেজ জানান, ‘ক্যাম্প চালাতে মাসে সব খরচ মিলে চার লাখ টাকার মতো লাগে। আর দুই কোচের বেতন ধরলে এই খরচ মাসে ২০ লাখ টাকা।’ কিন্তু এই অর্থের জোগাড় করবে কে। সেক্রেটারি তো দেশে নেই। আবার নতুন কাউকে দায়িত্বও দেয়া হয়নি। ফলে ফেডারেশনের অন্য পদে যারা আছেন তাদের পক্ষেও সম্ভব হচ্ছে না এই টাকা জোগাড় করা। ফলস্বরূপ বন্ধ এই ক্যাম্প।
রাইফেল এবং পিস্তল এই দুই ইভেন্টে ইরানি কোচ ছিলেন। ক্যাম্প বন্ধ হওয়ায় তারাও দেশে ফিরে গেছেন। ২০২১ সালে বাংলাদেশ দলের রাইফেল ইভেন্টে কোচের দায়িত্ব নেয়া জায়ের রেজাই এবং গত বছর পিস্তল ইভেন্টের হেড কোচ হওয়া আহমেদ নাজাফির সাথে ফেডারেশনের চুক্তি শেষ হচ্ছে এই ডিসেম্বরেই। এখন তাদের সাথে নতুন করে চুক্তি হবে কি না সেটাও কেউ বলতে পারছে না। নিশ্চয়ই বাংলাদেশ তাদের সাথে চুক্তি নবায়ন না করলে তারাও বসে থাকবে না। অন্যত্র চাকরি নেবেন। জানা গেছে দুই কোচের এক মাসের বেতনও বাকি।
আগামী বছর জার্মানীর মিউনিখ, আজারবাইজানের বাকু এবং পেরুর লিমাতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ শুটিং। বিপুল অর্থ ব্যয় করে ব্রাজিলের পাশের দেশ পেরুতে দল পাঠানোর সম্ভাবনা নেই বললেই চলে। একেক জনের বিমান ভাড়া লেগে যাবে তিন লাখ টাকার উপরে। গত বছর ব্রাজিলে বিশ্বকাপ শ্যুটিংয়ে অংশ নিতে গিয়ে প্রচুর টাকা বিমান ভাড়া লেগেছিল বাংলাদেশ দলের। বিকল্প হিসেবে জার্মানি আর আজারবাইজানের বিশ্বকাপই ভরসা। কিন্তু আর্থিক সঙ্কটে ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ায় দুই বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্য পাওয়া নিয়ে সংশয় রয়েই গেছে। এ ছাড়া আগামী বছর অক্টোবরে পাকিস্তানে এস এ গেমস হওয়ার কথা রয়েছে। মোস্তাক জানান, ‘এক মাসেরও বেশি সময় ধরে ক্যাম্প বন্ধ। আবার কবে শুরু হবে তার ঠিক নেই। এই অবস্থায় শ্যুটাররা ফের পারফরম্যান্সে শূন্যের কোটায় নেমে গেছে। তখন কি করে তাদের কাছে ভালো কিছু আশা করা যাবে।’
আসন্ন এশিয়া কাপে ইয়ুথ বিভাগে জাফিরা খানম জ্যোতি, মাহনুর মাদিয়া এবং ফাতেমা আক্তার মিনা এবং মৌমিতা আফরোজ রিয়াকে ঘিরেই ১০ মিটার এয়ার রাইফেল দলগততে পদকের আশা করছিল শুটিং ফেডারেশন।
ক্যাম্প বন্ধে পদক জয়ে অনিশ্চয়তা
৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পদত্যাগ। এর জেরে বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তিখাব হামিদ অপুর দেশ ছাড়া। ৯ ফেডারেশনে আগের কমিটি...





