বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া গতকাল শেষ হয়েছে। প্রতিযোগিতায় উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন- সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ, সাটুরিয়া থানার ওসি মো: শাহিনুল আলম, বালিয়াটি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
গাবতলী (বগুড়া) সংবাদদাতা
কাগইল করুনা কান্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার গতকাল উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সদস্য ও কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন।
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী শহরে ইয়াছিন উচ্চবিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া শুরু হয়েছে। উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান।