বিষয়টি আলোচনায় ছিল অনেক দিন ধরেই। দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনা এবং স্টেডিয়ামগুলোর নাম একে একে পরিবর্তন করছিল অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন জেলা ও উপজেলা স্টেডিয়ামের নামে পরিবর্তন আনা হয়েছে। সেই ধারাক্রমে গতকাল পরিবর্তন করা হলো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম। এখন থেকে এ স্টেডিয়াম শুধুই জাতীয় স্টেডিয়াম নামে পরিচিতি পাবে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়। আগে এ স্টেডিয়ামের নাম ছিল ঢাকা স্টেডিয়াম। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয়ার পর নাম বদল করে রাখা হয় বঙ্গবন্ধু স্টেডিয়াম। এরপর ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে পরিবর্তনের উদ্যোগ নেয়া হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামের। তবে তা সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাধায় হয়নি। তার যুক্তি মেনে নেয় তখনকার সরকারের শীর্ষমহল। তাই সেই সময় আর বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম বদল করা হয়নি। এ তথ্য তখন ফজলুর রহমান পটলই জানিয়েছিলেন। তবে এবার বর্তমান সরকার বদল করেই ফেলেছে স্টেডিয়ামটির নাম।
বদলে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম
বিষয়টি আলোচনায় ছিল অনেক দিন ধরেই। দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনা এবং স্টেডিয়ামগুলোর নাম একে একে পরিবর্তন করছিল অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন জেলা ও উপজেলা স্টেডিয়ামের নামে...





