প্রায় ৮ বছর পর ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পরদিন সংযুক্ত আরব আমিরাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ঘোষণা করা হয়েছে প্রাইজমানি। আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার বা প্রায় ১৯ কোটি ৪১ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার বা প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকার অর্থ পুরস্কার।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পরাজিত দুই দলকে পাঁচ লাখ ৬০ হাজার ডলার অর্থ পুরস্কার দেয়া হবে। প্রায় ছয় কোটি ৭৮ লাখ টাকা। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ দল পাবে তিন লাখ ৫০ হাজার ডলার বা প্রায় চার কোটি ২৪ লাখ টাকা। সপ্তম ও অষ্টম অবস্থানে থেকে শেষ করা দল পাবে এক কোটি ৭০ লাখ টাকার মতো অর্থ পুরস্কার। টুর্নামেন্টে অংশ নেয়ার ফি দেয়া হবে প্রতিটি দলকে। যা এক লাখ ২৫ হাজার ডলার বা প্রায় এক কোটি ৫০ লাখ টাকার কাছাকাছি।
এ ছাড়া গ্রুপ পর্বের প্রতি জয়ের জন্য ৩৪ হাজার ডলার বা প্রায় ৪১ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। অর্থাৎ আসরের চ্যাম্পিয়ন দল সব মিলিয়ে প্রায় ৩২ কোটি টাকার মতো প্রাইজমানি পাবে। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্তর চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হলে প্রায় ৩২ কোটি টাকা প্রাইজমানি পেতে পারে বাংলাদেশ। আর শান্তরা যদি টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতে বাড়ি ফিরে তাহলেও অংশগ্রহণ ফি ও টুর্নামেন্টের সপ্তম ও অষ্টম অবস্থানের জন্য ঘোষিত প্রাইজমানি মিলিয়ে প্রায় তিন কোটি ২০ লাখ টাকা প্রাইজমানি পাবে।