বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জিতিয়ে তামিম ইকবাল খান প্রমাণ করেছেন, এখনো তার ব্যাট কথা বলে, আলো ছড়ায়। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখা যাবে তাকে। এবার শুধু ক্রিকেটার পরিচয়েই থেমে থাকছেন না তামিম, নাম লিখাচ্ছেন সংগঠকের ভূমিকায়। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট থেকে ডিপিএলে উঠে আসা নতুন দল গুলশান ক্রিকেট ক্লাব (জিসিসি)। গুঞ্জন রয়েছে, তিনি ক্লাবটির সহসভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। আর সভাপতি পদে দেখা যেতে পারে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানকে।
এর আগে দু’জনের কেউ-ই ক্লাবটির সাথে যুক্ত ছিলেন না। এবারই মিজান ও তামিম যোগ দিলেন। ক্লাব সংশ্লিষ্ট সূত্রমতে, বিক্রি নয় বরং বিনিয়োগকারী হিসেবে তারা ক্লাবের পরিচালনার পরিষদের যুক্ত হয়েছেন। পুরনো মালিকদের সাথে নতুন মালিক হিসেবে যোগ দিয়েছেন তারা।
দীর্ঘ এক যুগ আবাহনীর দায়িত্বে থাকা খালেদ মাহমদু সুজন ইতোমধ্যে প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবে। যিনি কোচের পাশাপাশি ক্লাবটির মালিকানায়ও আছেন। লড়াই করার মতো দল গড়তে হলে প্রয়োজন বড় বিনিয়োগের। সে কারণেই সুজনের মধ্যস্থতায় তামিম ও মিজানুর রহমান ক্লাবটিতে বিনিয়োগ করতে রাজি হয়েছেন। তারা দু’জনেই দল পরিচালনার আর্থিক দিক সামলাবেন। বিনিয়োগকারী হিসেবে ক্লাবের ম্যানেজমেন্টে যুক্ত হলেও গুলশান ক্রিকেট ক্লাবের সভাপতির পদে কেন থাকছেন না তামিম? সুজন জানালেন, ‘যেহেতু সে এখনো খেলার মধ্যে আছে। প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলবে। তাই একই বছর একই লিগে অন্য একটি দলের সভাপতি পদে থাকা সমীচীন নয়। প্রাথমিকভাবে মিজান ভাই হয়তো সভাপতি হবেন।’
গুঞ্জন রয়েছে চাচা আকরাম খানের পর তামিমও বিসিবির পরিচালক হতে যাচ্ছেন। এমনকি বিসিবির সভাপতির চেয়ারেও তার চোখ রয়েছে বলে চর্চা রয়েছে। এমন সময়ে ক্লাবের বিনিয়োগকারী হিসেবে যুক্ত হওয়ায় প্রশ্ন উঠেছে, তবে কি কাউন্সিলর হতেই এই আয়োজন? তামিম অবশ্য এখনো ২২ গজকে বিদায় বলেননি। তাই এখনই বিসিবির কাউন্সিলর হিসেবে তাকে দেখা যাওয়ার কথা নয়।
এই বিষয়ে নিজেও কিছু ভাবেননি জানিয়ে তামিম বলেন, ‘কাউন্সিলর আমি হবো নাকি মিজান ভাই হবেন- সেটা এখনো ভাবিনি। তাই এখনই কোনো সিদ্ধান্ত জানাতে পারছি না। তবে আমরা দু’জনেই ক্লাবটিতে বিনিয়োগ করতে রাজি হয়েছি- এটাই আপাতত শেষ কথা।’
গুলশান ইয়ুথের মালিক পক্ষ তামিম
বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জিতিয়ে তামিম ইকবাল খান প্রমাণ করেছেন, এখনো তার ব্যাট কথা বলে, আলো ছড়ায়। এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং...





